Monday, 17 February 2014

AAMI CHAI

 

Aami Chai Lal Paharir Mohua Shubaash.. 
Aami Chai Chikon Kaalo Chokher Kone Jhilik Abhaash.. 
Aami Chai Diner Sheshe Shanjh Bikeler Dhamsha Madol.. 
Aami Chai Motto Matal Shesh Prohor er Shei Damadol.. 
Aami Chai Bone Badaare Maatir Ghore Tulsi Tola.. 
Aami Chai Jak Chulor Dore Adharmik er Dharmotola.. 
Aami Chai Rod Choshmar Rongin Fikir Nipaat Jabe.. 
Aami Chai Shorbohara Kannakatir Shob Harabe.. 
Aami Chai Haat Dhora Prem Bibaho Bashor Chiro Biday.. 
Aami Chai Prem Jodi Hoy Shuru Hobe Rotikriyay.. 
Aami Chai Chal Daal ar Nun Tel Hobe Bharar Bhora.. 
Aami Chai Gari Bari ar Poisha Kori Chonnochara.. 
Aami Chai Shob Bongo Bodhur Modhur Haashi.. 
Aami Chai Hok Dheu Khelano Sonar Foshol Rashi Rashi.. 
Aami Chai Hok Borkhasto Sob Borkondaaj.. 
Aami Chai Sob Amla ra Koruk Goylar Kaaj.. 
Aami Chai Kono Jongli Jubok Bhot Jite Aaj Montri Hobe.. 
Aami Chai Bongo Desher Purush ra Sob Manush Hobe..

কে তুমি নন্দিনী!

এক দূরতম দেশ দ্বীপ হতে একজন আমাকে সকাল নটায় ঘুম ভেঙে দিতো 
ভালোবাসা পাঠাতো রেজিস্ট্রি ডাকে 
আমাকে নিয়ে যেতে চেয়েছিলো মোহন নদীর বাঁকে 
তার ভালোবাসার কাছে এক নির্জনে, সন্ধ্যায় আমি হয়েছিলাম ধৃত। 

দূরতম দ্বীপে সে আমার জন্য সাজাতো ভালোবাসার মেলা 
হরেক রঙের প্রেম মেখে আমাকে ভালোবাসতো প্রতিদিন 
সহজ শর্তে আমার ঠিকানায় সে পাঠাতো ভালোবাসা ঋণ 
ভালোবাসার ঘাটতি হলে হরতাল হতো জেলা উপজেলা। 

আমি সেই রাজকন্যার জন্য সাতসমুদ্র পেরিয়ে গেছিলাম এক স্বর্গের মেলায় 
সেখান থেকে কিনে এনেছিলাম আধুনিক মোড়কে ভালোবাসার দানা 
তার জন্য কত করে প্রতিদিন লিখতাম আমার কবিতাখানা 
তার জন্য আমি পৃথিবীর নদী নক্ষত্র ঘুরেছি হাওয়ার ভেলায়। 

সেই দূরতম দ্বীপ হতে নন্দিনী ভালোবেসেছে, আসেনি কাছে, 
স্বর্গের মেলায় কেনা তার জন্য ভালোবাসাগুলো আমার হৃদয়ে এখনো আছে

সবই জাদুঘরে যাবে

এখন তো অনেক কিছুই অচল হয়েছে সচল থাকার পরেও 
হিসেবের খাতা থেকে কবেই হারিয়ে গিয়েছে পাঁচ পয়সা, দশ পয়সা 
পঁচিশ পয়সা, পঞ্চাশ পয়সারও হিসেব এখন আর কেউ করে না। 

কিছুদিন পর হয়তো এক টাকার কাগুজে নোটটিকেও জাদুঘরে রাখা হবে 
ভবিষ্যৎ প্রজন্মকে দেখানো জন্য। 

এক আনা, চার আনা, ছটাক আর সিকির হিসেব তো ভুলেই গেছে লোকজন 

‘দেখ দাদু ঐ গোলের মত যে পয়সাটা দেখছিস সেটা দিয়ে পাঁচটি লজেন্স কিনে খেতাম আমরা’ 
এভাবেই হয়তো বলবে কোন বুড়োধাম তার আদরের নাতিকে জাদুঘরে নিয়ে গিয়ে 

কপালের চামড়া আরও ভাঁজ হয়ে যাবে যখন দেখবে এক সময় স্বর্ণের কয়েন, রূপার কয়েন দিয়ে সওদা হতো দেশে। 

এভাবেই একদিন সবকিছুই জাদুঘরে যাবে................. 
মানুষের পোশাক, নিত্যব্যবহার্য দ্রবাদি, সভ্যতার থালা-বাসন সব...... 

শুধু তু্মিই আমার পুরনো কবিতায় ইতিহাস হয়ে রবে।

প্রেমের আকার প্রকার


কেউ প্রেম করে, 
কেউ প্রেমে পড়ে 
আমার হয়েছে কোনটা, 
জানে না এই মনটা। 

কেউ ভুল করে, 
কেউ ভুলে পড়ে 
আমার হয়েছে কোনটা, 
জানে না এই মনটা। 

আগেতো হয়নি এমন, 
মন করে কেমন কেমন 
ইচ্ছেরা যে উড়াল মারে, 
কোথায় বারে বারে।

বসন্ত আসছে

Lipi Chowdhuri 
বসন্ত এসেছে ...............। 

বসন্ত এসেছে ফিরে 
দখিনা বাতাস দোল দিয়ে যায় মনে 
আগুন রঙে সেজেছে পলাশবন 
বকুল এর গন্ধে মন উচাটন 
বসে আছি ফাগ নিয়ে 
একলা মনে আঙ্গিনায় 
এলো বুঝি সখা আজি এ পূর্ণিমায় 
ফাগুন রঙে রাঙাবো উতলা যৌবন 
একান্ত মিলন হবে সুখেরই তখন 
ভাসব দুজনে বাঁশির সুরে 
ভাসবো চিরন্তন 

................ লিপি চৌধুরী ..... 
Unlike · · Share · 18 hours ago · 
You and 22 others like this. 

Deepankar Choudhury বসন্ত আসছে......... 

বসন্ত আসছে 
সঙ্গে আসছে কাল বৈশাখি 
যে ঝর উঠছে 
বন্ধ হবে যে আঁখি! 

আগুন লেগেছে পলাশবনে 
আর লেগেছে আমাদের মনে 
এই আগুনে পুড়ব দুজনে 
কি যে করে হায় যৌবনে ! 

এই আগুন নিভবে কেমনই 
ভাবি একা বসে বসে! 
ফুল ফুটুক বা উড়ে যাক ঝড়েই 
এই আগুন জলবে চিরন্তনই 

দীপঙ্কর চৌধুরী's Spot Poems 
17 hours ago · Like · 1 

ভ্যালেন্টিনের দিন




রঙ্গিন হাতের নেলপালিশ, 
ঠোঁটের কোনের রোজ নালিশ, 
আজ নিয়েছে ছুটি! 

প্রেমের খেলায় নাম লিখে, 
নতুন করে সব শিখে 
খাচ্ছে লুটোপুটি! 

আমি বাবা খুব ভিতু, 
বদলহীন সব ঋতু(ই) 
আলতো করে প্রেমের 
শরীর ছুঁই! 


আমি এখন সাবালক, 
আসছে বছর আবার হোক, 
আমি এখনো মায়ের 
পাশেই শুই!!!!!

যদি জানতে



তোমায় ফিরে পাবার ইচ্ছা 
যদি ধ্বংসের খেলা হয়, 
তবে জেনো আমি ভিত নই 
আমি আসব, সূর্য যদি অস্তেও চলে যায়। 

জেনো সে ধ্বংসের খেলায় অংশ নিতে 
অবশ্যই আমি আসব, 
তুমি ভাবলে কি করে 
আত্মহীন হয়ে, একা একা সুখে ভাসব। 

আসলে তুমি চিনেছ শুধু নিজেকে 
যদি তার একাংশ আমায় চিনতে, 
রক্ত হীনতায় ভুগি তোমায় ছাড়া 
একবার এসে যদি জানতে।।

মোর ভাবনারে !

ভাবনাকে নিয়ে এতোকি ভাবনা 
ভাবছে বসে শুয়ে সবাই 
ভাবনা বন্ধু নাছোড় বান্দা 
ভালো ওর সাথে ভাব রাখাই ! 

ভাবনা ভালো ভাবনা আলো 
ভাবনা রাস্তা ভাবনা পথ 
ভাবনাকে দুর্ভাবনা না ভেবে 
ভাবনাকে ভাব ছোটার রথ ! 

ভাবনাই রাজা ? ভৃত্য না সেজে 
ভাবনা ঘোড়ার লাগাম ধর 
ভাবনার পিঠে চেপে ছুটে চল্‌ 
ভাবনাকে কেন ভাবিস পর ? 

ভাবনা ভেবেই নজরুল রবি 
ভাবনা ভিঞ্চি ভ্যান্‌গগ্‌ ছবি 
ভাবনা বুদ্ধ ভাবনায় নবী 
ভাবনাই সব কিছু মূলে 
ভগবানও কিরে ভাবনা ছাড়াই 
গড়েছে বিশ্ব ভাবা ভুলে ? 

ভাবনা সঙ্গি ভাবনা শুদ্ধি 
ভাবনা যুক্তি ভাবনা বুদ্ধি 
ভাবনাই মাতা ভাবনা বিধাতা 
ভাবনা স্রষ্টা সৃষ্টি ছল 
লাগাম লাগিয়ে ভাবনাকে ভেবে 
দেখ, ভাবনাই বাঁচার বল !

Tuesday, 11 February 2014

ঠাকুরমার বুলি




প্রেম দিবসের মানে কি আর 
বুঝবি খোকা খুকি? 
সে ছিল এক জমানা 
শুধুই চোখাচোখি। 
চোখের জালেই ধরেছিলাম 
তোর দাদুকে আমি। 
হৃদয় জুড়ে সুনামি সেই 
অদম্য পাগলামি। 
তোদের প্রেমে শরীর বড় 
তাড়াতাড়িই আসে। 
ভার্জিনিটি খোয়াস তোরা 
আনন্দে অক্লেশে। 
ফূর্তি শেষে অনাদরেই 
ধ্বংস করবি প্রাণ? 
এই কি জীবনাদর্শ 
নতুন জেনারেশান। 
সংযমেতেই বাড়ে প্রেম 
বুঝবি কবে ওরে? 
দীর্ঘশ্বাসে ঘুরবি তোরা 
প্রেমের দোরে দোরে। 
পাশে বসে হাতটা ছুঁয়েই 
হৃদয় দেওয়া নেওয়া। 
এ প্রেম কভু হয় না বাসি, 
যায় না কভু খোওয়া। 
দু চোখ থেকে বইয়ে দে না 
অগাধ জলরাশি। 
মৌনতাতেই বুঝিয়ে দিবি 
‘তোকেই ভালোবাসি’।

Sunday, 2 February 2014

আর একবার


আর কি একবার আসা যায় কাছে 
বিরহ পারেনি দিতে মিলনের স্মৃতি মুছে 
আজো অপেক্ষায় এ হৃদয়, 
আর একবার--- 
এসোনা কাছে---। 
অনেক কথা বলার আছে 
বলব তোমার কাছে 
আর একবার--- 
আজো অপেক্ষায় থাকে 
আমার পূর্নিমা, 
আজো আমার আকাশ 
ডাকে তোমায়, 
এখনও রাতে নীরব তারারকাছে 
বলে যাই তোমার কথা, 
আজো যে সুর বাজে 
শুধু তোমার গানের সুরে, 
আর একবার 
এসো না কাছে।

Saturday, 1 February 2014

ভ্রমর


চারিদিকে ফুলের সৌরভ 
ফুল মেলেনারে, 
কিছু ফুল চোখে দেখা যায় 
কিছু স্পর্শের বাইরে। 
কিছু শুধু গন্ধেই অস্তিত্ব 
কিছু ফুল রঙ্গীন 
কিছু ফুল মুখরোচক, 
কিছু ফুল অস্তিত্বহীন। 

গন্ধহীন,বর্ণহীন,অস্তিত্বহীন 
এমন ফুলেরই ভ্রমর আমি 
খুজেফিরি অন্তহীন।

তোমার বিশেষ




তোমার চোখেতে স্বপ্ন একেছিলাম যেদিন 
ছিল না ছলনা, কপটতার লেশ, 
আজও তোমায় যখনি ভাবি 
অনুভব হয় সে ভালবাসার রেশ। 

সেই রেশ! তাই কি আমার অবশেষ 
বুঝলাম আমি ছিলাম কেউ তোমার বিশেষ, 
শুধু মনে পড়ে সেই চলে যাওয়ার দিন 
সেদিনও ছিল ভালবাসাটা অশেষ।।