Tuesday, 31 December 2013

Love & Sex

The beauty lies within beauty 
And love hides in sex. 
Satiated pleasantly we feel gaiety. 
And we touch the abode of solace. 

The beauty hides in love of beloved 
So it echos in insides 
Wanders in heart and churns 
And to unknown horizons mankind rushes-untamed 

You too hide in my thoughts 
So my vision flashes 
Without you my tears spouts 
Build Tajmahal in memories. 

The beauty lies within my beautiful 
Sex exists so love is so joyful. 

© Deepankar Choudhury



প্রেম ও কাম 


সুন্দর লুকিয়ে থাকে সুন্দরের ভিতর 
প্রেম লুকিয়ে থাকে কামে 
পুলকিত অনুভব তাই এত মনোহর 
চলে যা্ই আনন্দ ধামে 

সৌন্দর্য লুকিয়ে থাকে প্রিয়ার ভালোবাসায় 
অন্তরে তাই এত অনুরণন 
হৃদয়ে তাই রমণ, মন্থন 
মানুষ তাই দিগন্তে বেগে ধায় 

তুমি লুকিয়ে থাকো আমার মনের মধ্যে 
তাইতো আমার দৃষ্টিতে তোমার ঝলকানি 
তোমা বিহনে তাই চোখের পানি 
ইমারত গড়ি তাই সৌহার্দে 

সুন্দর লুকিয়ে থাকে সুন্দরের ভিতর 
কাম আছে বলে প্রেম এত সুন্দর.

Monday, 30 December 2013

আতঙ্কবাদী

প্রতিদিন খবরের কাগজে কিছু ছবি দেখি 
মুখ ঢাকা, হাতে অস্ত্র 
কিছু মানুষ প্রতিবাদ করছে 
ওরা কি প্রতিবাদ করতে চেয়েছিল? 
না কি চেয়েছিল ভালভাবে বাঁচতে? 

কারও দয়ায়ে নয় 
ফসল ফলিয়ে 
মাথার ঘাম মাটিতে ফেলে 

বন্ধুভেশি শ্ত্রুরা 
যেদিন ওদের সর্বস্য গ্রাস করেছিল 
সেদিন সুখ কি তারা ভুলে গিয়েছিল 
নেমে এসেছিল দিনের বেলাতেই গ্রহণ । 

ওই যে দুরের জমি গুলো দেখছ 
তার কাঁতা দিয়ে ঘেরা 
তার মালিক ছিল ওই প্রতিবাদিরা 
আজ যারা কাস্তে ফেলে 
হাতে বেয়োনেট নিয়েছে তুলে 
ঘোষণা করেছে আন্দোলন 
নতুন পৃথিবির আশায়। 

আজ হয়ত ওরা নিন্দনীয় আমাদের কাছে 
কিন্তু, আদপেয়ি কি ওরা নিন্দনীয়? 
এর বিচার করবে কে ? 
তুমি, আমি না আমাদের সমাজ ? 
নাকি সেই পরম সত্য ?

Dreams

Let me fall in slumber 
Let me listen to the last words of creations 
Let the true love become restless. 
Let me realize the material world of the mystic God. 

Then you may wake me up. 
Then you may lead me any where. 
Where the light encircles my being 
Where there is nothing 
But revolution;

Where revolution lives long . 

© Deepankar Choudhury



আমায় ঘুমাতে দাও ... 
সৃষ্টির অন্তিমতম কথাগুলো শুনি 
ব্যাকুল হোক মন সত্য প্রেমে 
অলৌকিক ঈশ্বরের লৌকিক পৃথিবী কে চিনি 

তারপর জাগিয়ে দিলে দিও 
নিয়ে যেও যেমন খুসি 
সময়ের আলোর পরিধির ভীতরে ... 
যেখানে শুধুই বিপ্লব 
দীর্ঘজীবী হয়ে থাকে ।

নদীর পাড়ে

একলা বসে নদীর পাড়ে 
মালা গাথি ছিন্ন হিরের 
প্রেম ছিল মোর মনটি ঘিরে 
ধুয়ে গেলো সব ঢেউর ভিড়ে 

তাকিয়ে আজও ওপার পানে 
সঙ্গী নিয়ে কোন উজানে 
বাইলি একা তরি 
নিঝুম আকাশ 
নিঝুম বাতাস 
স্তব্দ কণ্ঠে মরি 

আজও কেনও পাই না দেখা 
নদীর পাড়ে আমি একা 
হাতে নিয়ে তোমার লেখা চিঠি 
ভাসিয়ে দিয়ে চিরতরে 
শূন্য করে স্মৃতি জোয়ারে 
বিদায় জীবন , তোমার ছুটি ।

ইচ্ছা মৃত্যু



কে কে মরে যেতে চেয়েছিলেন? 
নামগুলো এনলিস্ট করে যান, 
বাবু এখন ব্যস্ত – ফাইনাল সিদ্ধান্ত পরে নেওয়া হবে! 

দোকানে দোকানে ভিড় বাড়ছে, 
আপনার ঠিক কোন ফ্লেভারটা পছন্দ 
- পাইনঅ্যাপেল নাকি স্ট্রবেরি? 
কিছু রক্ত জমা করলে- 
বাড়িতে আগাম দিয়ে আসতে পারি। 

আরও পাঁচটা ফ্রক পাওয়া গেল, 
মৃতদেহ সমেত স্কুলের টয়লেটে। 
গার্জেনরা উত্তেজিত, ভীত। কিন্তু, 
কয়েকজন বুঝল একটু লেটে! 

কারা কারা? 

ঐ যে যারা মরে যেতে চেয়েছিলেন। 
নামগুলো এনলিস্ট করে যান, 
বাবু এখন ব্যাস্ত – ফাইনাল সিদ্ধান্ত পরে নেওয়া হবে!

New Year - 2014 - নব বর্ষ ২০১৪ ইং



নতুন বছর এলো মোদের 
দুই হাজার ছৌদ্দ, 
ভাবছি বসে লিখব কি আজ 
গদ্দ নাকি পদ্দ। 
নতুন বছর নতুন দিনে 
কাব্য একটি লিখব, 
কে কতটা ভাবে আমায় 
একটু খানি দেখব। 
নতুন বছর সবার মনে 
আনবে নতুন আশা 
সবার জন্য রইল আমার 
অনেক ভালবাসা। 
অনেক লিখায় মন ভরালাম 
অনেক দিলাম কষ্ট, 
অনেক সময় অকারণে 
করে ছিলাম নষ্ট। 
ক্ষমা করে দিবে আমায় 
বন্ধু যদি ভাব, 
যদি ক্ষমা না করো গো 
অনেক কষ্ট পাব।

শীতকাল


পৌষমাসে কনকনে 
কি যে শীত পড়লো 
কাঁথালেপ ,সোয়েটার 
গায়ে সবই চড়লো । 
জল গায়ে ঢালতে 
কেঁপে ওঠে প্রাণটা 
পাঁচ মিনিটের কাজ 
লাগে পাঁচ ঘন্টা ! 
হাড় কাঁপে খসখসে 
উত্তুরে বাতাসে 
কুয়াশার চাদরেতে 
আগা গোঁড়া ঢাক়া সে । 
ঠোঁট গাল হাত পা 
একে একে ফাটছে মনে হয় যেন কেউ 
ছুরি দিয়ে কাটছে ! 
রাত বাড়লেই আর 
কেউ নেই বাইরে 
সানবাঁধা রকে আর 
আড্ডাটা নাইরে । 
দুষ্টুমি চেঁচামেচি 
সবকিছু স্তব্ধ 
কনকনে ঠান্ডায় 
সব্বাই জব্দ ।

পোড়া মন



মনটা পুরে পুরে হয়েছে যার কয়লা
আরও কিছু কয়লা খুঁজে গাঁথে সে মালা,
কষ্ট নামক পেট্রোল দিয়ে, কয়লার আগুনে
পোড়ায় পোড়া মনের জ্বালা।

আঁধারের কালো মানুষ আমি,
আলো আমার আর সয়না;
আঁধারকেই মন করেছে আপন
নয়ত কে হবে আর কয়লা মনের গয়না?

রঙিন স্বপ্ন কতইনা ছিল সেদিন
চকচকে ধবধবে পরিষ্কার অনুক্ষণ,
লু হাওয়ার তপ্ত বাতাসে দাবানল;
তার পর পুড়ে পুড়ে আজ পোড়া এই মন।

কয়লারও কিছু স্বপ্ন থাকে
কিছু চাওয়া, দুরহ কিছু ভাষা,
কামারের কয়লার আগুনে শেষ হাসি তার হাসা
তেমনি সেই লু হাওয়াতেই আরও পুড়তে, পোড়া মনের আশা।।

জীবনের অর্থ





মৃত্যুকে ভয় পেয়ে করেছ 
জীবনের সাথে বন্ধুত্ব। 
দুঃখকে ভয় পেয়ে গড়েছ 
সুখের সাথে সম্পর্ক। 
মৃত্যু আর দুঃখ বোঝায় 
বন্ধুত্বের প্রকৃত অর্থ। 
তবে কেনো জীবনের সাথে 
এতো নিবিড় সম্পর্ক। 
মৃত্যু চিরন্তন সত্য, 
বোঝায় জীবনের অর্থ।।

Thursday, 26 December 2013

ভালোবাসার ভৃত্য



তুমি আমাকে ভালো নাও বাসতে পারতে ! 
তুমি আমার কাছ নাও আসতে পারতে ! 
তুমি আমার নিবিড় নাও হতে পারতে ! 
কেনো এত নিবিড় হলে ? 
কেনো এত ভালোবাসলে ? 
কেনো এত ব্যথা দিলে তুমি ? 

আজ ভালোবেসে মনে হয় ভালোবাসা ঠিক হয়নি, 
আজ কাছে এসে মনে হয় নিবিড় হওয়া ঠিক হয়নি, 
আজ তোমাকে পেয়ে মনে হয়__এত সহজ তুমি ? 
কি ছলে ভালবাসলে ? 
ভালোবাসার ছলে তুমি আমাকে ভৃত্য বানালে।

গনতন্ত্রের মুক্তি চাই




গনতন্ত্র হতে চলছে আজ ভুলুন্ঠিত, 
মানবতা হচ্ছে পদে পদে বিপন্ন; 
মানুষই মানুষকে করছে কুপোকাত, 
বোমার আঘাতে কেউ হচ্ছে ছিন্ন-ভিন্ন। 

মানিনা আর এমন সংবিধানের দোহাই; 
যে সংবিধান জীবন রক্ষা করতে পারে নাই, 
নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে পারে নাই, 
মায়ের বুক ফাটা আর্তনাদ থামাতে পারে নাই, 
মানুষের প্রতি মানুষের আত্ম বিশ্বাস এনে দিতে পারে নাই। 

আমরা গনতন্ত্রের মুক্তি চাই- 
গনমানুষের নিরাপদ জীবন চাই। 

যৌক্তিক-অযৌক্তিক ধরপাকড়ে- 
দেশটা হয়ে গেছে একবারে গারদখানা; 
গান্ধি-সুভাস-এর আত্মা হয়ত কাঁদছে আজ ডুকরে-ডুকরে 
হয়ে যাচ্ছে তাই স্বাধীনতার অবমাননা। 

সবাইকে নিয়ে এক সাথে বাঁচতে চাই, 
আমরা গনতন্ত্রের মুক্তি চাই, 
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।

অন্ধকার




রাত জাগে 
চোখের নিচের কালো দাগে 

চোখের কোনায় আঁধার ঘনায় 
আর 
ঘরে দুর্গ গড়ে তোলে সেই অন্ধকার 

অন্ধকারে একা একা আর কত থাকি 
পত্রপাঠ সূর্যটাকে জ্বেলে দেবে নাকি?

তোমায় ভালোবাসি



তোমায় ভালোবাসি, 
আমার ভালোবাসা প্রকাণ্ড 
কিভাবে বাসিব অন্যজনে 
হৃৎপিণ্ড হয় কি দ্বিখন্ড...।। 

তোমায় ভালোবাসি, 
আমার ভালোবাসা দুরন্ত 
তোমায় নিয়ে যেতে চাই 
পৃথিবীর হয়েছে যেথা অন্ত। 

তোমায় ভালোবাসি, 
আমার ভালোবাসা জীবন্ত 
তোমার বুকে বাঁচব আমি 
আমার বুকেতে হবেনা তুমি ক্লান্ত। 

তোমায় ভালোবাসি, 
ভালোবাসি ভালোবাসার শেষ সীমান্ত 
ভালোবেসে ভালোবাসায় হব একাকার 
এ বাসা রবে অনন্ত।।

এক দিন



জীবনের এক বসন্ত ভোরে 
লাজুক চোখে তোমাকে প্রথম দেখে ছিলাম, 
অপার সুন্দরতায় মুগ্ধ হয়ে 
কৃতজ্ঞচিত্ত্বে স্রষ্টাকে মনে করে ছিলাম। 

এক দিন নিজেরি অজান্তে 
তোমার জন্যে হৃদয়ের মাঝখানে 
ভালবাসার অজ্ঞাত সিহরণ 
অনুভব করে ছিলাম বলেই 
তোমাকে একান্ত কাছে ডেকে নিয়ে ছিলাম। 

সে দিন তোমাকে বিস্বাস করেছি বলেই 
হৃদয়ের সব টুকু ভালবাসা নিংড়ে 
র্নিদ্বিধায় সপে দিয়ে ছিলাম। 
কিন্তু এভাবে কষ্টের সাগরে ভাসিয়ে, 
নি:সঙ্গ একা করে চলে যাবে 
ভুলেও কি কখনো ভেবে ছিলাম? 

মন আজ কেঁদে কেঁদে সান্তনা দিয়ে বলে, 
দুঃখ করে লাভ কি হবে? 
যে যাবার সেতো যাবেই চলে এক দিন 
আপন হলে তো পাশে থাকতই।

তুমি দিয়েছ



তুমি দিয়েছ- 
এক সাগর জল এই চোঁখে, 
তুমি দিয়েছ- 
এক নীল আকাশ এই বুকে। 
তুমি দিয়েছ- 
এক জীবন মরুভূমি আমায়, 
তুমি দিয়েছ- 
এক জীবন ভরীয়ে কান্নায়। 
তুমি দিয়েছ- 
এক জীবন পাহাড় সম ব্যাথা, 
তুমি দিয়েছ- 
এক জীবন চোরাবালির গাতা। 
তুমি দিয়েছ- 
এক জীবন আমার অগ্নিগিরী, 
তুমি দিয়েছ- 
এক জীবন আমার ফুট তরী। 
তুমি দিয়েছ- 
এক জীবন অন্ধকার নিশী, 
তুমি দিয়েছ- 
একটি ভালবাসার ফাঁসি।

Wednesday, 25 December 2013

"রসনা তৃপ্তি "



খাওয়ার জন্য লাগেনা কোন যুক্তি , 
উদ্দেশ্য একটাই , সে হল 'রসনা তৃপ্তি ।" 

সে হকনা দেশি , বিলিতি বা মোগলাই রান্না , 
জিভে যে আসে জল, "আরও চাই" "আরও চাই " 
শুধুই বায়না। 

চাইনিজ , কাটলেট , আইসক্রিম বা বিরিয়ানি , 
শুক্তো বা পস্তো , রসগোল্লা বা চাটনি । 

হোকনা তা পিজ্জা বা সে হোকনা পাস্তা, 
এর থেকে বাঁচার নেই যে কোন রাস্তা। 

পোলাও , পায়েস , মাছ হোক বা সবজি, 
খেয়ে যাও , খেয়ে যাও ,ডুবিয়ে কবজি। 

সব কাজ পরে হবে আগে হবে "রসনা তৃপ্তি " 
কারণ খাবার জন্য লাগেনা কোন যুক্তি!

তুমি আমার সব নিয়েছো




তুমি আমার সব নিয়েছো,
ঘুম নিয়েছো,খোয়াব নিয়েছো,
বালিশ,কাঁথা,ছপ নিয়েছো,
তুমি আমার সব নিয়েছো।

পান্তা ভাতের নুন নিয়েছো,
উনুনের আগুন নিয়েছো,
এই ধমনীর খুন নিয়েছো, 
একটা আশার ভ্রুন নিয়েছো,
হর সেজে সুখ লব নিয়েছো-
তুমি আমার সব নিয়েছো।

একখানা পথ,সেটাও নিলে!
ছোট্ট আঙ্গিনাটাও নিলে,
সমাজ,গ্রাম-গাঁটাও নিলে,
উচ্ছ্বাসের হাত-পাটাও নিলে!
নিত্য কলরব নিয়েছো-
তুমি আমার সব নিয়েছো।।

Tuesday, 24 December 2013

দিল।



ভাঙবি নাকি হৃদয়?
মারতো ছুড়ে ঢিল,
কাঁচ নয় হে বন্ধু
এ যে হল দিল।
এ কাজ করা অত
সহজ নয় রে বোকা,
তার বক্ষ মাঝে বাস
তবুও থাকে একা।
যদি বা হৃদয় ভাঙে
কারো দুঃখ হলে,
পরক্ষনেই জোড়ে
সুখের পরশ পেলে।
হৃদয় যদি না থাকে
ভাব তোর কি হবে,
যে প্রেমের করিস বড়াই
শুন্যে মিলিয়ে যাবে।
কাঁচের ঘরে বাস
খেলিস নিয়ে পাথর,
সাবধানেতে থাক
বাঁচিয়ে নিজের ঘর।

ভালবাসা - ব্যাখ্যা



ভালবাসা, শুধুই ভালবাসা
যার আছে শুধু নাম,
নেই সংজ্ঞা, নেই ব্যাখ্যা
একটি অনুভুতিই তার কাম (কাজ)।

সেই অনুভুতিতে কত রহস্য
কত জ্ঞানীর গবেষণার বিষয়,
কভু দুটি মনের মিলনে
আবার একটি মন দিয়েও ভালবাসা হয়।

মনকে দেয় কত কষ্ট, জ্বালা
আবার কখনো বা সুখের আশা,
পার্থিব জীবনে অপার্থিব সৃষ্টি
এরই নাম ভালবাসা।

খুলে দাও কন্ঠ আমার






বন্ধ দরজা আজ খুলে দাও
চাইনা কারো রিমান্ড 
বন্ধ কর চোখ রাঙানো
এটাই আমার ডিমান্ড।
মত প্রকাশের স্বাধীনতা
আমার অধিকার 
কেন তুমি রুদ্ধ কর
কন্ঠ বারে বার।
খুন করিনি বৃক্ষ আমি
খুন করিনি পশু 
আমায় দিয়ে পাইনি আঘাত
কোন মানব শিশু।
আজ খুলে দাও কন্ঠ আমার
বলব মনের কথা 
আমার সাথে আর করোনা
এমন বর্বরতা।

Saturday, 21 December 2013

প্রতীক্ষা

তোমার জন্য আমি 
শত সহস্র বছর দাঁড়িয়ে থাকতে পারি 
কোন এক উত্তপ্ত বালুকাবেলায়। 

তোমায় দেখব বলে 
হাজার বছর বসে থাকতে পারি 
কোন এক নির্জন দ্বীপমালায়। 

তোমার কথা শুনব বলে 
লক্ষ বছর অপেক্ষা করতে পারি 
কোন এক গহীন অরণ্যের ছায়ায়। 

তোমাকে পাওয়ার জন্য 
কোটি বছর কাঁপতে পারি 
কোন এক বরফাবৃত পাহাড় চূড়ায়। 

তোমার দেখা পেলে 
এক দিনও পারি না একা থাকতে। 
আলিঙ্গনের মোহ প্রেমের উষ্ণতায়।

Thursday, 19 December 2013

অতীত ভুলের ফলাফল



বিশ্বাস টা এখন বিশ্বাস ঘাতক হতে চায় 
মনের ঘর টা সংকীর্ণ স্বয়ং দো-টানায়, 
আস্থা বুঝি পাখনা মেলে দূরে চলে গেছে 
অনেকটা জোর করেই নিজেকে বোঝাই মিছে, 

সব ই আমার মন ভোলানো মিথ্যে সান্ত্বনা 
নিজের কাছে নিজেকে বড় করার বাহানা, 
আপাদমস্তক বুঝি আমি লাভ হবে না কোন 
মনটা যদি ভেঙ্গে যায় জোড়া লাগেনা কখনো, 

নিদেনপক্ষে বাঁচতে হবে তাইতো বেড়ে উঠি 
সময় আমার বয়স বাড়ায় অতীতকে দেয় ছুটি, 
ভাঙ্গা মনের মানুষ আমি, অনুশোচনাই সম্বল 
বর্তমানটা এখন আমার অতীত ভুলের ফলাফল । 

দীপঙ্কর চৌধুরী 
২০/১২/২০১৩

প্রেমিকা





উচ্ছাস নেই দেহ আর প্রাণে 
কবি আর কবিতার 
সব কিছু ছেড়ে গৃহহীন কবি 
অপেক্ষা প্রেমিকার। 
জেগে ছিল প্রেম বুকে আর মনে 
বুঝতে পারেনি কবি 
অবচেতনা বেঁধে ছিল মনে 
প্রেমিকার রূপ ছবি। 
প্রেমিকা ভালবেসেছে কবিকে 
পায়েনি কবি সাড়া 
কিন্তু এখন প্রেম বিরহ 
দিচ্ছে কবিকে নাড়া। 
যত আছে স্মৃতি মানস পটে 
প্রেমিকার মুখ ঘিরে 
খাচ্ছে কবিকে তিল তিল করে 
টুকরো টুকরো করে। 
অতীতের দিন করির কাছে 
আসবে না আর ফিরে 
তবুও কবি রেখেছে হৃদয়ে 
প্রেমিকার ছবিটারে।

কবিতায় মধু আসেনা




সরষের ক্ষেতে গিয়েছো কভু 
স্বেচ্ছায় একা অথবা আমি সাথে? 
আমি নিয়ে গিয়েছি তোমাকে ভরদুপুরে 
হলুদ ফুলফোটা বিশাল সরষের ক্ষেতে। 

হলুদরঙা শাড়ী সরষের ফুল 
দোলে দুপুরের বাতাসে 
মধুমাখা তোমার দেহের ওপর 
আমার কাঁচাবাহুর পাশে। 

আমি চাইলাম হলুদের ছোঁয়া 
আঙ্গুল রাখি ফুলে 
তুমি দিলে আস্তে করে বাঁধাখোপা খোলে 

বললে, 'তুমি ভ্রমর না। 
তুমি কবি। 
ফুল ছোঁবে কেনো? 
নেবে ফুলের অঝর ছবি' 

ছবিতে ছবি থাকে 
থাকেনা মধু ফুলের কেশর 
কবিতায় এরপর মধু আসেনা 
আসে বৈশাখের মেঘ 
তোমার খোঁপাখোলা খেপা কেশ 
আঁধার ধূসর।

শুভ সকাল





দিগন্তে উদ্ভাসিত লাল সূর্যটা 
জানান দেয় একটি নতুন দিনের, 
গত রাতের কষ্ট ঝেড়ে ফেলে 
বাঁচার তাগিতে পথ খুঁজতে হবে সামনের, 

ভাঙ্গাচুরা স্বপ্নের আর্তনাদ আমি শুনবনা 
প্রয়োজনে পাথর চাপাবো বুকে, 
ফেলে আসা অতীতের কালো ছায়া 
সহস্র মাইল পেছনে ফেলে এগুবো সম্মুখে, 

প্রকৃতি বারবার বলে রাস্তা সহজ নয় 
মানুষের সহজাত প্রবৃত্তিতে কেবলই জড়তা, 
সমস্ত বাঁধাকে উপেক্ষা করে চলতে হবে 
জীবনে চলার পথে এটাই বাস্তবতা । 

দীপঙ্কর চৌধুরী 
১৯/১২/২০১৩

Wednesday, 18 December 2013

এমনি এমনই

সে দিন আমি ভাতের সাথে স্বপ্ন মেখে খেলাম 
পাশে রাখা গ্লাসে স্থির জল 
জলে একটি উজবুকের ছায়া 
পেন্ডুলাম হেসে উঠলো খল খল খল 
দাঁত কেলালো মধ্যবৃত্ত আলনা-বেহায়া 

খাওয়া শেষ, হাত ধুয়ে একটা বিড়ি - এম্ন সময় 
ঘাসেরা বৃশ্টি কে বলল-"ওরে 
পাগলা প্রেমে পরেছে 
দেখবি আয় শিগগিরি"

টাকের দাওয়াই



ছোট-কাকুর টাকে 
য়্যা করেছে কাকে 
কোয়েল, দোয়েল, টিয়া হোলে 
নাহয় যেত বোঝা 
পক্ষী-অধম কাকের পুরিস 
বহন করা সোজা ! 

শ্যাম্পু দিয়ে টাক ধুয়েছে 
তবু কাকুর রাগ 
ফুঁসছে যেন খাঁচায় পোরা 
সোঁদর বনের বাঘ ! 
বললো পিসি – খারাপ তো নয় 
লক্ষণটা ভালো 
দেখতে হবে কি রং সেটার 
ধূসর নাকি কালো ! 
কালো হলে ভোলাই নিয়ম 
ঘটনাটাই যা-তা, 
ধূসর হলে গজাবে চুল 
ভুরভুরে এক মাথা । 

চুলের আশায় করল কাকু 
দাওয়াই কত স্বদেশী ইউনানি 
এতদিনে মিললো বুঝি 
আসল ওষুধখানি ! 
তোমরা যারা কুন্তলহীন 
চিকন সাদা টাক 
ঠায় নিচে তার দাঁড়িয়ে থেকো 
দেখলে ধূসর কাক !!