Thursday, 26 December 2013

গনতন্ত্রের মুক্তি চাই




গনতন্ত্র হতে চলছে আজ ভুলুন্ঠিত, 
মানবতা হচ্ছে পদে পদে বিপন্ন; 
মানুষই মানুষকে করছে কুপোকাত, 
বোমার আঘাতে কেউ হচ্ছে ছিন্ন-ভিন্ন। 

মানিনা আর এমন সংবিধানের দোহাই; 
যে সংবিধান জীবন রক্ষা করতে পারে নাই, 
নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে পারে নাই, 
মায়ের বুক ফাটা আর্তনাদ থামাতে পারে নাই, 
মানুষের প্রতি মানুষের আত্ম বিশ্বাস এনে দিতে পারে নাই। 

আমরা গনতন্ত্রের মুক্তি চাই- 
গনমানুষের নিরাপদ জীবন চাই। 

যৌক্তিক-অযৌক্তিক ধরপাকড়ে- 
দেশটা হয়ে গেছে একবারে গারদখানা; 
গান্ধি-সুভাস-এর আত্মা হয়ত কাঁদছে আজ ডুকরে-ডুকরে 
হয়ে যাচ্ছে তাই স্বাধীনতার অবমাননা। 

সবাইকে নিয়ে এক সাথে বাঁচতে চাই, 
আমরা গনতন্ত্রের মুক্তি চাই, 
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।

No comments:

Post a Comment