Thursday, 30 October 2014

পাশে থেকো - প্রীতি প্রানের বন্ধু


স্বপ্নে তোমায় 
চাই না আমি 
চাইনা কল্পনায় 

পাই যদি 
কখনো তোমায় 
হাঁটবো পায়ে পায় 

গাছ গাছালি 
পাহাড় নদী 
থাকুক ডাইনে বায়ে 

পাই যদি গো 
তোমায় আমি 
যাব অচিন গাঁয়ে 

আমি হাঁটবো পায়ে পায়ে 
অচিন গাঁয়ের 
মেঠো পথ 
ধুলো কাঁদায় মাখা 

বাসনা তো 
আর কিছু নয় 
একটু পাশে থাকা 

স্বপ্নে এসে কি হবে গো 
রাত কি থেমে থাকে 
কল্পনা যে ইচ্ছে মত 
রঙে ছবি আঁকে 

হৃদপিণ্ডের ওঠাপড়া 
দেবে নাকি 
সেথায় ধরা 
হাঁটবো পাশে 
পাব সাড়া 

দেখবো অভিব্যক্তি 
চাউনি মাঝে 
খুঁজে নেব 
মনের ভাষার ব্যপ্তি 

হোলই না হয় 
অল্প সময় সেও যে 
ভীষণ দামি 
কল্পনা বা স্বপ্নেতে নয় 
হাঁটবো পাশে আমি !! 

দীপঙ্কর চৌধুরী 
২৯/১০/২০১৪

Wednesday, 29 October 2014

সন্দেশ





বাংলার সন্দেশ, সুমধুর আহা বেশ, 
রসনাতে আনে মহাতৃপ্তি 
খাও তুমি যত পাও, 
মহাদরে মুখে দাও 
বাড়বে তোমার মুখে দীপ্তি! 

আত্মীয় পরিজন 
এসো কাছে আয়োজন 
থালাভরা রেখেছি গো সন্দেশ; 
দেরী হলে ঠকে যাবে, 
জানিনা কি হাতে পাবে 
তাড়াতাড়ি হ'ল বুঝি সব শেষ! 

নানা স্বাদে ভরপুর 
খ্যাতি তার বহুদূর 
লাটাভিয়া থেকে ঐ লঙ্কা, 
দলে দলে এসো ছুটে 
খাও সবে চেটেপুটে, 
দেরী কেন, কেন এতো শঙ্কা? 

নেই কেউ কাছে পিঠে 
বন্ধুরা যে বড়ো মিঠে, 
তাই ডাকি, এসো বঁধু করো শেষ 
দেখা নয় নাই হ'ল 
তাতে কি এসে গেল 
ছড়াতেই পাঠালাম 'সন্দেশ'! 

দীপঙ্কর চৌধুরী 
২৮/১০/২০১৪

ভাই ফোঁটা


এক থাল অপূর্ব সব মিষ্টিতে 
ধুলো-কাদা ভ'রে ছিল 
বোঝা যায় খুব, 
বিষয়-বিষ যখন সামনে এসে পড়ে । 

দুখী-দুখিনী দুই ভাই-বোন আজ 
আকাশ নিয়ে এল মাটির ঘরে 
ওদের বিষয় নেই ; বিষ নেই 
ওরা জানে শুধু ভালবাসতে-না মরে ।