Saturday, 30 November 2013

প্রহেলিকা সুখ



কত কথা অপ্রকাশিত অনুভূতির আড়ালে 
সব ব্যথা হয়না শেষ নোনা জল গড়ালে, 
অজস্র প্রাপ্তির পরেও শুন্য থাকে বুক 
অবচেতন মনকে কাঁদায় প্রহেলিকা সুখ, 

কিছু স্মৃতি অবিনশ্বর অতি চমৎকার 
কিছু দহন পুড়িয়ে জীবন করে অঙ্গার, 
কেউ বাঁচে কষ্ট টাকে সঙ্গী করে নিয়ে 
কেউবা আবার লড়াই করে কষ্ট দেয় উড়িয়ে, 

স্বপ্ন যেমন সৌন্দর্যের বৃত্তে বিদ্যমান 
বাস্তব তেমন কঠিন পথে প্রবহমান, 
রোজকার ভাঙ্গা গড়ার চেনা সহবাসে 
তুমি আমি একি বৃত্তে ঘুরি আশেপাশে ।

Wednesday, 27 November 2013

প্রেম ছন্দ



আকাশের চাদ সবাই দেখে
দেখেনা শুধু যে অন্ধ,
সকল ফুলই সুন্দর তবে
কারো মাঝে নেই গন্ধ।

হৃদয় আছে সবার মাঝে
কারো নেই প্রেম ছন্দ,
কারো হৃদয় ভালবাসা ভরা
কারো থাকে চীর বন্ধ।

কেউবা বিলায় ভালবাসা শুধু
কেউবা বিলায় দন্দ,
অকারণে কেউ কষ্ট বিলায়
বুঝেনাতো ভাল মন্দ।


পুরুষও কিন্তু কাঁদে



সত্যি বলতে কি, এখনো আগের মতই আছি
শুধু পরিবর্তন হয়েছে, দুঃখ প্রকাশের ভাষায়,
কষ্ট পেলে আগেও কাঁদতাম, এখনো কাঁদি
পার্থক্য, আগে ভিজতো চোখ, এখন ভেজে হৃদয়,

কষ্টেরও এক ধরনের উত্তাপ আছে, সে উত্তাপে
অশ্রু নামক পদার্থ বাষ্প হয়ে দীর্ঘনিঃশ্বাসে ভাসে
প্রথম ধাপে আমার কান্না, ছিল কষ্টের বহিঃপ্রকাশ
সময়ের বিবর্তনে আজ কষ্ট মিশে গেছে দীর্ঘশ্বাসে,

বাস্তবতা আমাকে পরিবর্তিত হতে শিখিয়েছে তিলে তিলে
আবেগি স্বত্বাকে বিসর্জন দিয়ে পরিণত হয়েছি বাস্তব পুরুষে,
পুরুষও কিন্তু কাঁদে, নীরবে রাতের অন্ধকারে অথবা কবিতার মাঝে
কিন্তু সে কান্না অবলীলা ক্রমে বিলীন হয়ে যায় বাস্তবতার আকাশে ।


উড়ান



পানসি ভাসাও নীল আকাশে,
আকাশ সমুদ্দুর।
মনপাখিটা যায় যে উড়ে
তোমার কি কসুর?

ঘুমের ঘোরে রোদচশমায়
স্কাইস্ক্র্যাপারের চুড়ো।
স্বপ্নগুলো হাঁটতে নারাজ
বড্ড বেশি উড়ো।

স্বপ্ন যদি যায় গো নেমে
বটের ঝুরি থেকে
সামনে তোমার মস্ত বাধা,
রাস্তা গেছে বেঁকে।

তবুও যেন হার মেনো না,
ভাবতে থেকো খুব।
ঝিনুক খোঁজার ছলে তুমি
সাগরে দিয়ো ডুব।


Riding on Cloud 8




Floating through life 
On a white puffy cloud
Would be a nice ride 
That could make you feel proud.

Hopping on another
Cloud with a different shape
Could bring variety 
On your glide on Cloud 8.

Looking at the earth from such a height
Could bring to one’s heart great delight.
You begin longing to come home.
You ride the cloud back to earth

You have experienced a rebirth.
Now you are on cloud 9
With indescribable mirth.
You are back home on earth.

গহীন




এই বহুকালের বৃক্ষ 
গহীন শিকড় দূর্নিরীক্ষ্য । 

পাতাল পাতাল জল, 
ঘন মেঘেরই অঞ্চল । 

খর নদীর চোরা স্রোত 
কিছু জানে কি অশ্বথ ? 

মেঘ কোথায় কোথায় চলে ? 
মাতাল হাওয়ায় কথা বলে । 
গভীর, গভীর কথা বলে ।

অবসর


আমার অমোঘ অবসর - 
কোনো অমাত্রিক পরিসর, 
হয়তো নীল , হয়তো ধুসর । 

হারা গাঁও এর তালুক - 
নিথর ভাসে শালুক । 

পরিত্যক্ত মাঠ , 
ভাঙ্গা কলসীর ঘাট - 
ভিখারীর রাজ্যপাট । 

বেসুরো বিবাদের গান 
অথহীন অভিমান । 

কিছু নেই, শুধু অবসর - 
আমার অমোঘ অবসর ।

উড়ান



পানসি ভাসাও নীল আকাশে, 
আকাশ সমুদ্দুর। 
মনপাখিটা যায় যে উড়ে 
তোমার কি কসুর? 

ঘুমের ঘোরে রোদচশমায় 
স্কাইস্ক্র্যাপারের চুড়ো। 
স্বপ্নগুলো হাঁটতে নারাজ 
বড্ড বেশি উড়ো। 

স্বপ্ন যদি যায় গো নেমে 
বটের ঝুরি থেকে 
সামনে তোমার মস্ত বাধা, 
রাস্তা গেছে বেঁকে। 

তবুও যেন হার মেনো না, 
ভাবতে থেকো খুব। 
ঝিনুক খোঁজার ছলে তুমি 
সাগরে দিয়ো ডুব।

চোখ




ডাক্তার চোখের, 
পাতা মণি পটল শ্বেত অচ্ছোদ; 
কর্ণিয়া রেটিনা ফোবিয়া অন্ধবিন্দু 
শেষে স্নায়ু অপটিক; 

দেখেছি ছানি অপুর্ণ মণি বস্তু-বাহ্যিক 
অগণিত রোগ; 

চিকিৎসক যেহেতু, 
বাইর-ভেতর দেখি সবই; 
সমস্যা কী-কতোটা রোগীর 
যেমন অভিযোগ; 

দেখেছি কতো অন্ধ ভেতরে, পদ্মলোচন 
অথচ! 
আঁধার ঢাকা পৃথ্বীর রং-রূপ প্রিয়জন 
নিজেরি অপরূপ! 

এ রোগিণীর সমস্যা অদ্ভুত! 

নেই কোনো রোগ, দৃষ্টি কাছের-দূরের 
তীক্ষ্ণ; অভিযোগ- 
সব অঙ্গই ঠাসা বাইরেভেতরে 
চোখের, যন্ত্রেই নির্ণয় দেখে না 
কেউ! 

ওষ্ঠাধর ফোলাফোলা টসটসে পাপড়ি 
গোলাপ রগড়! 
দুপাশেই ভ্রু অবিন্যস্ত কী যেনো 
রিরংসা ভর! 

নিরোগ উজ্জ্বল স্বচ্ছ স্ক্লেরা নিচেই মুক্তো 
দু'পাটি দাঁত! 
হাসে ঝিকমিক হাসলেই ও! 

এ আবার কেমন, রোগই পাচ্ছিনা 
খুঁজে; 
অজ্ঞাত অলৌকিক! 
হাসতেই জিভ লকলকে সর্বগ্রাসি 
ম্যাকুলা! 

কী প্রশান্ত স্বর্গ-আভা নিষ্পাপ 
মুখ! 
বিচলিত অন্ধ বিন্দুটা অচেনা 
কিম্ভূত! 

'প্লাসিবো' ওষুধ লিখে- 
আসুন আবার; পরীক্ষা আছে 
আরো! 
( বলি চুপিসারে- দেখেছি 
যা' জানি না কী!কীইবা 
পরামর্শ দেই!) 

চিকিৎসাশাস্ত্রে লিপিবদ্ধ দুর্জ্ঞেয় 
যতো কেস পৃথিবীর ইতিহাসে- 
ব্যর্থ হতাশ গ্রন্থাগার আন্তঃজাল 
ঘেঁটে! 
ধর্ম দর্শন বিজ্ঞান কল্পকাহিনী 
রূপকথা; 
ইমহোটেপ এরিস্টটল সিনা ভিঞ্চি 
হকিং; 
দেইনি বাদ আধিদৈবিক ডাকিনীবিদ্যা 
পরাবাস্তবতা! 


এবার আবার অন্ধ বিন্দুটা; 
দান্তে মিল্টন হেরোডেটাস আর্কিমিডিস 
দেখেছিলো বোধ হয়! 

কৃষ্ণবিবর শ্বেতবামন ছায়াপথ দুর্বোধ্য 
বিগব্যাং-প্লাজমা! 

ভবিষ্যত মানুষ প্রাণীরা, যারা গেছে 
মরে আর আমরা! 

গুরু হিপোক্রেটিস, ক্ষমা করো! 

প্যাভলভ ফ্রয়েড দালি কামু হয়ে 
পুনঃ সক্রেটিস শিষ্য প্লেটোয়- 
রক্ষাকবচ! 

হবে না দেখাতে আর, 
আগেরগুলোই চলবে জীবনভর! 
(এ সমস্যায় 'প্লাসিবো'-ই 
সঠিক বোধ হয়!) 

ফুঁ দেয়া পানিটা, স্বপ্নের বড়িটা, 
সম্মোহন কৌশলটা, পোড়া মরিচ 
ঝাঁজটা- অকার্যকারিতায় তেঁতুলের 
ডাঁটিটা?! 

পুনশ্চঃ রেজিস্টার্ড চিকিৎসকের 
পরামর্শই শুধু অনুমোদিত।

Tuesday, 26 November 2013

আমি পেরেছি



কয়টা মানুষ পারে জীবনকে সাজাতে 
কয়টা মানুষ পারে জীবনকে মানাতে 
আমি পেরেছি......... 
পেরেছি জীবনকে নিজের কাছে হারাতে। 
আমি সুখী...... 
সুখী আমি এমন কাজ করাতে। 
সময় নেই...... 
নেই সময় চোখের জল ঝরাতে। 
দরকার নেই...... 
নেই দরকার কোন অবলাকে হাঁকাতে। 
পারেনা কেউ...... 
কেউ পারে না আমার সামনে বাঁকাতে। 
ঘুম আছে...... 
আছে ঘুম দুই নয়নের পাতাতে। 
খুবই শান্তি...... 
শান্তি খুব নিশ্চিন্ত এই মাথাতে। 
মায়া আছে...... 
আছে মায়া আমার মুখের কথাতে। 
যাই না কখন...... 
কখন যাই না, অশ্লীল কথা বলে লোকে যেথাতে। 
কষ্ট পাই...... 
পাই কষ্ট কারও দেয়া ব্যথাতে।।

Monday, 25 November 2013

Soul

Philosophy to the empty stomachs, 
Knowledge to the sages, 
Music in the ears of the deaf. 
Peace to the dictators, 
Life to the dead, 
God to the non- believers, 
Fish landing on the shores, 
Sex to the impotent, 
Beauty of nature to the heart of rock, 
Winter snow in hot desert, 
Truth for the politician, 
Boat in the mountain peak, 
Stars on the ground, 
Birds without wings, 
Tremors in uninhabited island, 
And my pure love to you, 
Are forbidden dreams, 
Said some soul to me. 
Philosophizing soul, 
Please show me your face. 
I am shivering and terrified. 
Is it my soul or yours? 
Speaking to me.

কষ্টগুলো



আমার কষ্টের কথাগুলো তোমাকে জানাবো বলে 
প্রেমপত্র লিখতে বসি 
কিন্তু সাজিয়ে লিখতে পারিনা বলে 
আমার প্রেমপত্র লিখা হয় না । 

আমার কষ্টের কথাগুলো তোমাকে জানাবো বলে 
কবিতা লিখতে বসি 
কিন্তু ছন্দ মিলাতে পারিনা বলে 
আমার কবিতা লিখা হয় না । 

আমার কষ্টের কথাগুলো তোমাকে জানাবো বলে 
গল্প লিখতে বসি 
কিন্তু গুছিয়ে লিখতে পারিনা বলে 
আমর গল্প লিখা হয় না । 

আমার কষ্টের কথাগুলো তোমাকে জানাবো বলে 
বার বার তোমার কাছে আসি 
কিন্তু সাহস করে বলতে পারিনা বলে 
আর বলা হয় না । 

অবশেষে আমার কষ্টগুলো কষ্ট হয়ে 
রয়ে যায় হৃদয়ের গভীরে ।।

Sunday, 24 November 2013

Tirthankar Choudhury

A sound of danger came with your name
Like heaven heralding a coming storm
You burned with a brief but intense flame
And then left this world transformed

You knew how to express more with less
Few reached to the heights you soared
And yet to this day the legacy you left
Still reverberates with your primal roar

You lived life knowing there’d be a day
The devil would come to collect his toll
But that's the price you have to pay
For profiting from your soul

The world would never again see your like
As your legend passed to the realm of myth
But the greatest tragedy of your short life
Was not knowing how much you're missed

মন ভাল নেই

আজ মনটা ভাল নেই 
কবিতার খাতা খুললাম যেই 
দেখলাম!! 
সেখানে আমার বলতে কিছুই নেই। 
তাইতো আজ ভাবতে হয় 
এ জীবনের সার্থকতা কোথায় 
শান্ত সমৃদ্ধ পৃথিবী নেই যেথায় 
কেন মানুষ ছুটছে সেথায়। 

আজ মনটা ভাল নেই!! 
জীবনে কি করলাম হায় 
জীবন চক্রে যতদিন যায় 
কুদৃষ্টি ডেকে বলে ‘আয়’ 
জানিনা কি করতে হবে আমায় 
নদীর স্রোতের মত সময় যে চলে যায়। 

আজ মনটা ভাল নেই!! 
মানুষের স্বাথপরতা দেখে 
সোনাখাঁটি মানুষগুলো দাঙ্গাহাঙ্গামা 
মানুষ হতেই শেখে। 
তাইতো আজ মনটা ভাল করতে চাই 
সহানুভূতিশীল সমাজ ছাড়া 
তার উপায় নাই। 
সুখী সমৃদ্ধ সমাজ গড়তে 
পরস্পরকে সাহায্য কর ভাই।

কালো না ধলো

কে ভাল, কালো না ধলো 
উত্তরটা সহজ নয় 
কে ভাল আর কে মন্দ 
ব্যাবহারেই পরিচয় হয়। 
ধলো হলেই ভাল হবে 
একথা কে’বা কবে 
একটা কথা শোন সবে 
কাল মনের ধলোও যে 
লাঞ্চিত হয়েই যাবে। 
কালো হয়েও ভাল হওয়া 
নয় কোন অবাস্তব বিষয় 
সুন্দর মনের কালো লোককে 
ভাল যে সবাই কয়। 
বইয়ের অক্ষর সবই কালো 
ভাষাটা যে খুবই ভালো 
সবার মাঝে ছড়িয়ে দেয় 
জীবন চলার সঠিক আলো।

ভাইয়া

ভাইয়া....
কী যে মধুর ডাক 
কী যে মধুর সুর 
জীবনটা হবে সুন্দর 
যদি একে অপরের পাশে 
থাকে জীবন ভর। 
নশ্বর এ পৃথিবীতে সবাই সবার 
ভাইয়ে ভাইয়ের 
একে অপরের।

সাধারন ছেলে

আমি একজন সাধারন ছেলে 
সাধারন আমার চালচলন, 
ভালবাসি কিছু করতে 
ভালবাসি ভাল করতে এ মন। 
ভালবাসি প্রথম কয়েক জনকে 
আমার পরিবারের। 
ভালবাসি আরও কয়েক জনকে 
তারা অন্য ঘরের। 
ভাললাগে মানুষকে সদুপদেশ দিতে 
ভাললাগে মানুষকে সাহায্য করতে। 
ভাল লাগে না জাঁকজমক 
ভাল লাগে মার্জিত থাকতে। 
ভালবাসি সত্য পথে চলাকে 
ভালবাসি সঠিক কথা বলাকে; 
ভাল লাগে জীবনকে সুন্দর ভাবতে 
ইচ্ছা করে তাকে সুন্দর ভাবে সাজাতে 
ভাল লাগে একটু হাসি-তামাসা করতে 
থাকতে চাই প্রানবন্ত, 
চাই না মৃত পাতার মত ঝরতে। 
চাই না আপন কাউকে হারাতে 
চাই গুরুজনের পাশে দাড়াতে 
আমি একটি সাধারন ছেলে; 
আছে সুন্দর একটি মন 
অতি সাধারণ হয়েও ভাল আছি 
আমি একজন।

Saturday, 23 November 2013

আজও একি রকম



আজও পুরনো সেই রাত বিনিদ্র ভাবে কাটে 
আজও বন্ধ চোখ অন্ধকারে তোমার ছবি আঁকে, 
আজও রাত পোহালে ভোর হবে এই আশায় থাকি 
আজও আমার সাথে মিতালি করে অস্থির নীড় হারা পাখি, 

আজও বিবর্ণ কষ্টেরা গুমোরে ওঠে মনের দেয়াল ধরে 
আজও জ্যোৎস্না রাতে আলোর অভাব থাকে আমার ঘরে, 
আজও ক্লান্ত দিন সাঙ্গ করে সূর্য বাড়ী ফিরে 
আজও অশান্ত গাংচিল পাখনা মেলে নীর খুঁজবে বলে, 

আজও প্রতি মুহূর্তে সমাপ্তি ঘটে আমার ভালবাসার 
আজও নিজের হাতে হত্যা করি আমার চাওয়া পাওয়ার ।।

Wednesday, 20 November 2013

Signature











And I wrote with last tear. 
Your eyes I fail to hear. 
Your groan of urge for a full year. 
Your sweat drops that endear 
Thus I put my signature. 

I cried the first laughter. 
Cries of revelries hereafter 
Sobs that lust like hangover 
The sweat drops that lust over 
Thus I put my signature. 

And all this had to end here after. 
The sadness of merry rafter 
Sails and wails higher 
Lusts for more sweat drops on paper 
Where am I to put my signature. ? 

© Deepankar Choudhury 

মাতাল অনুভব

তোমার জন্য রংধনু রঙ আর নীল তের নদী 
হৃদয় পথে তোমার জন্য বইছে তা নিরবধি 
এক মুহুর্তে দিতে পারি তোমার জন্য সব 
আমার জন্য রেখ শুধু মাতাল অনুভব 

আজ কিছুই বলনা তুমি 
থাক নিস্তব্ধতাকে করে সঙ্গী, 
আজ বলতে দাও নীরবতাকে 
আজ সময়টাকে কর বন্দী, 

আজ উপচে পড়া আকুলতা টাকে পড়িয়ে দেব গহনা 
অভিমান, সে তো দুরের নয় কাছে পাবার বাহানা ।।

Tuesday, 19 November 2013

খোকা

শাঁখ বাজা, দে রে উলু 
মা হয়েছে আমার বুলু, 
ফুটফুটে ওই ছেলেখানা, 
ঠিক যেন চাঁদের কণা ! 
বাবার মত পেলো মুখ 
ভরে আমার উঠলো বুক ! 

খোকা পেয়ে বুলুও খুশি 
মিষ্টি খোকা ফুলটুসি ! 
বেজায় খুশি দাদু ঠাম্মা 
করছে আদর উম্মা উম্মা ! 
দারুন খুশি বুলুর স্বামী 
চকাস করে দিচ্ছে হামি ! 

সবার সেরা ওদের খোকা 
বাকি সবাই হাঁদা বোকা ! 
খুশির চোটে ওই যে বুলু 
গল্প করে কুলুকুলু ! 
আমার খোকা অন্যরকম 
আমার খোকা সবার সেরা 
একদিন খুব বড় হবে 
দুচোখ মেলে দেখিস তোরা! 

খোকার বাবা চাকরি করে 
কিন্তু সেটা নড়বড়ে ! 
নুন আনতে পান্তা ফুরোয় ! 
খোকার হাসি প্রাণটা জুড়োয় ! 

সত্যি খোকা বড় হল 
ওর মাথাও আকাশ ছুঁলো ! 
খোকা এখন সেরা বেকার 
চুল্লু খেয়ে কিং মেকার ! 

এখন খোকা বড্ড একা 
আর পায় না চাঁদের দেখা ! 
দিন রাত বলছে মা ! 
এবার তুই করে খা ! 
মাঠেঘাটে অনেক ঘাস 
ইচ্ছেমত চরে খা ! 

খোকা এখন গভীর রাতে 
চুপিচুপি বাড়ি ফেরে ! 
রান্নাঘরের হাঁড়ি থেকে 
নিজের ভাত নিজেই বাড়ে

Sunday, 17 November 2013

Good night




Curled up 
in voiceless words 
I move 
towards you 
rapt in thoughts 

I find you 
under the bejeweled sky 
The moon bathes 
your cherubic grace 
in a silver light 

The moment falls silent 
as I come face to face 
with the entrancing charm 
a sheer divine grace

শস্তা - Cheap.





Cheapest! any buyers 
Available throughout nation 
Bundles of sellers. 

What a joke! 
Price you quote! 
Told you its cheap 
Its "Man" not sheep. 

A little food in gut 
Yes, food & hut 
You are purchased 
Your life is saved. 



সবচেয়ে শস্তা ,কিনবে কি কেউ? 
সারা দেশ জুড়ে চলে 
বেচবার ঢেউ. 

অই দ্যাখো,হাসালে যে 
এর আবার দাম! 
বলছি ত শস্তা , 
'মানুষ ' যে নাম. 

পেটে দুটি ভাত দিও, 
অসন -বসন 
কেনা হয়ে তোমাদের 
বাঁচাবে জীবন। 

কেউ হয় ক্রেতা, আর 
'পণ্য ' যে কেউ, 
দেশ জুড়ে উঠেছে যে, 
'অবিচার 'ঢেউ. 

শরীরের ব্যবসায় , 
কেউ মাতোয়ারা, 
মানের কোনই খোঁজ 
রাখে না যে,তারা। 

ছোট শিশু কাজ করে 
প্রাণপাত করে, 
পান থেকে চুন গেলে 
গালি খেয়ে মরে. 

ন্যায়-অন্যায় সব 
ঘুচে গেছে ভাই, 
তার 'অধিকার ' লুটে 
বেচি তারে তাই.



Someone is buyer 
Another is seller 
In world throughout 
Ethics are rout. 

Dealing with carcasses 
With heart in trunk. 
About heart, who cares 
Everyone is drunk. 

Even a child is not spared 
Who works hard & harder 
The rod is not spared 
Even if a small lapse occur. 

Ethics and morality 
Are things of past 
To sell is my right 
Because I have the might. 

© Deepankar Choudhury