Wednesday, 27 November 2013

পুরুষও কিন্তু কাঁদে



সত্যি বলতে কি, এখনো আগের মতই আছি
শুধু পরিবর্তন হয়েছে, দুঃখ প্রকাশের ভাষায়,
কষ্ট পেলে আগেও কাঁদতাম, এখনো কাঁদি
পার্থক্য, আগে ভিজতো চোখ, এখন ভেজে হৃদয়,

কষ্টেরও এক ধরনের উত্তাপ আছে, সে উত্তাপে
অশ্রু নামক পদার্থ বাষ্প হয়ে দীর্ঘনিঃশ্বাসে ভাসে
প্রথম ধাপে আমার কান্না, ছিল কষ্টের বহিঃপ্রকাশ
সময়ের বিবর্তনে আজ কষ্ট মিশে গেছে দীর্ঘশ্বাসে,

বাস্তবতা আমাকে পরিবর্তিত হতে শিখিয়েছে তিলে তিলে
আবেগি স্বত্বাকে বিসর্জন দিয়ে পরিণত হয়েছি বাস্তব পুরুষে,
পুরুষও কিন্তু কাঁদে, নীরবে রাতের অন্ধকারে অথবা কবিতার মাঝে
কিন্তু সে কান্না অবলীলা ক্রমে বিলীন হয়ে যায় বাস্তবতার আকাশে ।


No comments:

Post a Comment