ফেসবুক ব্রতকথা
অর্থাভাবে পটাইবাবু সদা দুঃখ পায়।
অর্থবিনা পটাইয়ের জীর্ণ শীর্ণ কায়।।
কাঁদিতে কাঁদিতে পটাই অতি দুঃখভরে।
তাহার ভাগ্যের কথা কহিল সবারে।।
সহিতে পারিনা আর সংসার যাতনা।
ত্যজিব জীবন আমি করেছি বাসনা।।
বন্ধুগন বলে শুন, মোদের বচন।
আত্মহত্যা মহাপাপ নরকে গমন।।
বাড়ি ফিরে গিয়ে তুমি পূজো ফেসবুক।
ত্বরায় হরিবে তোমার জীবনের দুখ ।।
বন্ধুর মুখানি মনে করিয়া চিন্তন।
পোস্টিংগুলি একমনে করিবে দর্শন।।
যা খুসি মনে আসে দিবে সেথা লেখা।
ইহাতে খুলিবে যেনো কপালের রেখা।।
যেই জন সারাদিন ফেসবুক পুজে।
সকল শান্তি তার গৃহেতে বিরাজে।।
(Facebook - এর বন্ধুরা প্রতিদিন সকালে উঠিয়া এই মন্ত্র পাঠ করিয়া দিনের কার্য্য শুরু করিবেক )