Wednesday, 27 November 2013

উড়ান



পানসি ভাসাও নীল আকাশে,
আকাশ সমুদ্দুর।
মনপাখিটা যায় যে উড়ে
তোমার কি কসুর?

ঘুমের ঘোরে রোদচশমায়
স্কাইস্ক্র্যাপারের চুড়ো।
স্বপ্নগুলো হাঁটতে নারাজ
বড্ড বেশি উড়ো।

স্বপ্ন যদি যায় গো নেমে
বটের ঝুরি থেকে
সামনে তোমার মস্ত বাধা,
রাস্তা গেছে বেঁকে।

তবুও যেন হার মেনো না,
ভাবতে থেকো খুব।
ঝিনুক খোঁজার ছলে তুমি
সাগরে দিয়ো ডুব।


No comments:

Post a Comment