আজও পুরনো সেই রাত বিনিদ্র ভাবে কাটে
আজও বন্ধ চোখ অন্ধকারে তোমার ছবি আঁকে,
আজও রাত পোহালে ভোর হবে এই আশায় থাকি
আজও আমার সাথে মিতালি করে অস্থির নীড় হারা পাখি,
আজও বিবর্ণ কষ্টেরা গুমোরে ওঠে মনের দেয়াল ধরে
আজও জ্যোৎস্না রাতে আলোর অভাব থাকে আমার ঘরে,
আজও ক্লান্ত দিন সাঙ্গ করে সূর্য বাড়ী ফিরে
আজও অশান্ত গাংচিল পাখনা মেলে নীর খুঁজবে বলে,
আজও প্রতি মুহূর্তে সমাপ্তি ঘটে আমার ভালবাসার
আজও নিজের হাতে হত্যা করি আমার চাওয়া পাওয়ার ।।
No comments:
Post a Comment