Monday, 30 December 2013

পোড়া মন



মনটা পুরে পুরে হয়েছে যার কয়লা
আরও কিছু কয়লা খুঁজে গাঁথে সে মালা,
কষ্ট নামক পেট্রোল দিয়ে, কয়লার আগুনে
পোড়ায় পোড়া মনের জ্বালা।

আঁধারের কালো মানুষ আমি,
আলো আমার আর সয়না;
আঁধারকেই মন করেছে আপন
নয়ত কে হবে আর কয়লা মনের গয়না?

রঙিন স্বপ্ন কতইনা ছিল সেদিন
চকচকে ধবধবে পরিষ্কার অনুক্ষণ,
লু হাওয়ার তপ্ত বাতাসে দাবানল;
তার পর পুড়ে পুড়ে আজ পোড়া এই মন।

কয়লারও কিছু স্বপ্ন থাকে
কিছু চাওয়া, দুরহ কিছু ভাষা,
কামারের কয়লার আগুনে শেষ হাসি তার হাসা
তেমনি সেই লু হাওয়াতেই আরও পুড়তে, পোড়া মনের আশা।।

No comments:

Post a Comment