পৌষমাসে কনকনে
কি যে শীত পড়লো
কাঁথালেপ ,সোয়েটার
গায়ে সবই চড়লো ।
জল গায়ে ঢালতে
কেঁপে ওঠে প্রাণটা
পাঁচ মিনিটের কাজ
লাগে পাঁচ ঘন্টা !
হাড় কাঁপে খসখসে
উত্তুরে বাতাসে
কুয়াশার চাদরেতে
আগা গোঁড়া ঢাক়া সে ।
ঠোঁট গাল হাত পা
একে একে ফাটছে মনে হয় যেন কেউ
ছুরি দিয়ে কাটছে !
রাত বাড়লেই আর
কেউ নেই বাইরে
সানবাঁধা রকে আর
আড্ডাটা নাইরে ।
দুষ্টুমি চেঁচামেচি
সবকিছু স্তব্ধ
কনকনে ঠান্ডায়
সব্বাই জব্দ ।
No comments:
Post a Comment