Wednesday, 25 December 2013

তুমি আমার সব নিয়েছো




তুমি আমার সব নিয়েছো,
ঘুম নিয়েছো,খোয়াব নিয়েছো,
বালিশ,কাঁথা,ছপ নিয়েছো,
তুমি আমার সব নিয়েছো।

পান্তা ভাতের নুন নিয়েছো,
উনুনের আগুন নিয়েছো,
এই ধমনীর খুন নিয়েছো, 
একটা আশার ভ্রুন নিয়েছো,
হর সেজে সুখ লব নিয়েছো-
তুমি আমার সব নিয়েছো।

একখানা পথ,সেটাও নিলে!
ছোট্ট আঙ্গিনাটাও নিলে,
সমাজ,গ্রাম-গাঁটাও নিলে,
উচ্ছ্বাসের হাত-পাটাও নিলে!
নিত্য কলরব নিয়েছো-
তুমি আমার সব নিয়েছো।।

No comments:

Post a Comment