Thursday, 19 December 2013

কবিতায় মধু আসেনা




সরষের ক্ষেতে গিয়েছো কভু 
স্বেচ্ছায় একা অথবা আমি সাথে? 
আমি নিয়ে গিয়েছি তোমাকে ভরদুপুরে 
হলুদ ফুলফোটা বিশাল সরষের ক্ষেতে। 

হলুদরঙা শাড়ী সরষের ফুল 
দোলে দুপুরের বাতাসে 
মধুমাখা তোমার দেহের ওপর 
আমার কাঁচাবাহুর পাশে। 

আমি চাইলাম হলুদের ছোঁয়া 
আঙ্গুল রাখি ফুলে 
তুমি দিলে আস্তে করে বাঁধাখোপা খোলে 

বললে, 'তুমি ভ্রমর না। 
তুমি কবি। 
ফুল ছোঁবে কেনো? 
নেবে ফুলের অঝর ছবি' 

ছবিতে ছবি থাকে 
থাকেনা মধু ফুলের কেশর 
কবিতায় এরপর মধু আসেনা 
আসে বৈশাখের মেঘ 
তোমার খোঁপাখোলা খেপা কেশ 
আঁধার ধূসর।

No comments:

Post a Comment