আমি অতীতের কাছে শিক্ষা নিয়ে
সুগম করতে চাই আমার চলার পথ,
আমি বর্তমানের পিঠে চড়ে দেখতে পাই
সহস্র আলোক বর্ষ দূরের ভবিষ্যৎ,
আমি হেরে যাওয়ার আগে হাল ছাড়ি না
কু-চক্রী রা যতই চেষ্টা করুক,
আমি সাহসের সাথে তাল সামলাই
বিরুদ্ধ চারিরা যতই বিরোধিতা করুক,
আমি হতে পারি আবেগি তবু যুক্তিটাও বুঝি
নিয়মের অনিয়ম ঘটলে উত্তর দেই সোজাসুজি,
আমি কঠোর, আমি বাস্তববাদী ভীষণ অসম্ভবে
দু-চোখের সস্তা নোনা জলকে বিদায় দিয়েছি কবে,
যথারীতি আমি লড়তে প্রস্তুত সত্যের বন্ধনে
আমি অম্লান, চির-অবিনশ্বর শুধু চিনে নাও সন্ধানে,
আমি প্রতিটি সত্ত্বায় মিশে আছি জন্ম জন্মান্তরে
আমি প্রতিবাদী অস্তিত্ব, লুকায়িত প্রতি অন্তরে ।।

No comments:
Post a Comment