বন্ধ কর বীভৎস মৃত্যুদন্ড
দিন ক্ষন ঘন্টা মিনিট নিদ্রিষ্ট সময়
নির্ধারণ করে সেজে গুজে কোট টাই পরে
তৃপ্তিতে লাল রুমাল ফেলে নির্দেশ দিয়ে
ঠান্ডা মাথায় সাজানো ভয়াবহ হত্যাকান্ড।
তুমি পার না সৃষ্টি করতে একটি প্রান
হে মানব তবে কেন কেড়ে নেবে
অন্য আর একটি মানুষের জান!
ভেবে দেখ, আরেক বার।
আইন আদালত রাষ্ট্র ধর্মের নামে
ফায়ারিং স্কোর্য়াড, গুলি,ফাঁসি, গিলোটিন
আল্লাহু আকবর বলে প্রকাশ্যে শিরোচ্ছেদ
পদদলিত মানবতা, ঘৃন্য জগন্য নিষ্ঠুরতা,
সৃষ্টির সেরা সভ্যতার মূখোশপরা মানব
বন্ধ কর তোমার এই নির্দয় বর্বরতা।
খুনী হত্যাকারী ধর্ষনকারী অপরাধী
দেশ জাতি সমাজ শান্তি মানবতার অবশ্যই শত্রু,
তুমি আমি জনতা, ধর্মযাজক, নবী, ঈশ্বরের দূত
এই পরিকল্পিত হত্যাকান্ডকে উল্লাসে সমর্থন জুগিয়ে,
দেখে শুনে জেনে বুঝে কূটিল হেসে সেচ্ছায় স্বজ্ঞানে
হয়ে যাচ্ছি কি চলমান মানব সত্য সভ্যতার মিত্র?
No comments:
Post a Comment