Wednesday, 6 November 2013

কবির পুরস্কার



আমি কবিতা লিখি আনন্দে,
চেষ্টা করি রাখতে তাকে ছন্দে,
মাঝে মাঝে গোলমাল হয়
তখন পড়ি ধন্দে,
লোকে করে নিন্দে।

তোমরা যারা ভালো বাস ,মেনে নাও যে সবই,
জানই তোমরা নই কো আমি মস্ত কোন কবি।

অত্যাচারের দেখলে কঠিন রূপ,
থাকতে আমি পারব না নিশ্চুপ,
তখন আমার স্বরূপ ,ধরি
রন- রঙ্গী রূপ ,
(না-ই বা হল )ছন্দ অনুষ্টুপ।

লিখতে আমার ভাল লাগে ,প্রানের আনন্দে ,
ইচ্ছে করে,লিখি আমি সারা সকাল-সন্ধ্যে,
তোমরা যারা পড় লেখা ,জানাও খুশি তার,
আমি জানি সেটাই আমার আসল পুরস্কার।

তারা থাকুক আপন মনে,অচলায়তন গড়ে ,
কস্ট যেন পায় না তারা ,কবিতা মোর পড়ে !
দুরে এলাম আমি এখন তাদের আসর ছেড়ে,
এই 'page'-এও আসবে না ত তেড়ে ?

ইচ্ছে নিয়ে পড়বে যারা আমার কবিতা,
তাদের জন্য লেখা পাবে পরিপূর্নতা !!

দীপঙ্কর চৌধুরী
১৭/১০/২০১৩

No comments:

Post a Comment