.
নিচ্ছে সুযোগ ধূর্তরা
ওঁত পেতে আছে অপরাধী
আছে বাঁধা গাঁটছড়া-
নেতা বিচারক মন্ত্রী সান্ত্রী
অপরাধী এক হয়ে
ফন্দী ফাঁদছে গোপন ভাবে
লুঠ পাটের বিষয়ে-
দিনের আলোয় মহা শত্রু
রাতে চলে এক গ্লাস
নারী দেহ নিয়ে মস্তী মারে
করছে কার সর্বনাশ-
প্রতিবাদ করবে জারাই
মৃত্যু পাবে উপহার
প্রশাসন লিখবে ডায়রি
এতো এনকাউন্টার-
পাওয়া জাবে পথের কোনে
বর্জ্য ফেলার ভাটেতে
এক মানুষের মৃত দেহ
ফেলে গেছে কাল রাতে..
.
No comments:
Post a Comment