Sunday, 1 December 2013

সাদা ঘুড়ি ও ঘড়ি




অনু কে 

আমার যা চাই তা সবই আমার আছে 
তুমি আমায় এমন কিছু দাও, যা স্মরণ করিয়ে দেবে 
তোমার আমার একসাথে থাকার মুহূর্ত গুলো, 

এখন আমার আকাশ জুড়ে শিমুল তুলোর উড়া উড়ি 
ঠিক যেন মুক্ত আকাশে উশৃংখল বিহঙ্গের মত, 
এখন আমার মনের ভেতর গজিয়ে ওঠে 
কচি কচি নতুন কবিতা, 
ঠিক যেন প্লাবনে জেগে ওঠা নতুন পলিমাটি, 

এখন আমার চোখের কোনে বৃষ্টি খেলা করে না 
কোথায় যেন স্বপ্নের ভীরে ঘুমিয়ে পড়েছে সে, 
এখন আমার হাতে আবার শোভা পায় সাদা ঘড়ি 
ঠিক যেন আমি সাদা আকাশ তুমি সাদা ঘুড়ি ।।

No comments:

Post a Comment