কিছু তিক্ততা আমারও আছে
অভিজ্ঞতার শক্ত মলাটে মুড়ে গুছিয়ে রেখেছি এক পাশে,
কখনো কখনো বেরিয়ে আসতে চায় সেগুলো
নিজেদেরকে দেখতে চায় কোন মুক্ত হৃদয়ে,
আমি হৃদয়টাকে সামলে রেখেছি বড় যতনে
তিক্ততা থেকে শত ক্রোশ দূরে,
খুব যতনে লুকিয়ে রাখা হৃদয়টা-
যার পরোতে পরোতে তোমার অনুভূতি,
যেখানে না পাওয়ার সার্থকতা বিরাজ করে
যেখানে পেয়েও হেরে যাওয়ার কোন গ্লানি থাকে না,
কারণ এ হৃদয়টা জানতো তুমি আমার ছিলেনা কখনোই
তোমায় পাবার বৃথা প্রচেষ্টা, মন ছিল ব্যকুল
আর আবেগটাও বেসামাল,
তবে সেদিন তোমায় করুণা দেখাতে দেইনি আমি,
কারণ আমি পেয়ে হারাবার চেয়ে
না পেয়ে হারাবার গৌরবে গর্বিত ছিলাম ।।
No comments:
Post a Comment