তোমার দেয়া অনন্ত দুঃখসমেত,
বেঁচে তো আছি, চলছেই তো জীবন।
নিরন্তর জ্বলি, মনে মনে বলি,
জীবন মানে কি শুধুই বেঁচে থাকা?
কৃত্রিম হাসিতে দুঃখ-যাতনা ঢাকা?
জীবনের রংমহলে, তুমি আজ একেশ্বরী,
সুখের আতিশয্যে ভুলেছ আমায়, ভুলেছ অতীত।
ভুলে গেছ, সেসব মাহেন্দ্র ক্ষণ,
শপথের মালা, করেছে ছিন্ন বিত্তলিপ্সায়,
বিকিয়েছ মন , দুরন্ত যৌবন।
কষ্ট দিয়ে, যায় কি পাওয়া শান্তি?
ছন্দহীনতায় যায় কি পাওয়া,
ছন্দায়িত জীবন? বিশেষায়িত সুখ?
জানি, তোমার স্মৃতির বেলাভূমি জুড়ে,
বিচরণ করে আজও, যাতনাক্লিষ্ট মুখ,
অশ্রুসিক্ত প্রত্যাশী চোখ আর বিদীর্ণ বুক।
অনন্ত প্রত্যাশায় বাঁধা তোমার সংসার,
অক্ষয় হোক, হোক অব্যয়, তবু করি প্রার্থনা।
অনন্ত ভালবাসার দুরন্তপনায়, হোক পূর্ণ,
তোমার জীবন-যৌবন-মন, তোমার সারাক্ষণ।
পুড়ে যতই খাক হোক, আমার জীবন-মন।

No comments:
Post a Comment