তুমি যদি সাগর হও
হব আমি মোহনা
দেখবে তুমি জল ঝিলমিল
রাতে হব জোৎস্না।
তুমি যদি নদী হও
হব আমি ঢেউ,
প্রেমের তালে ভাসিয়ে নিব
জানবে না তো কেউ।
তুমি যদি রাত্রি হয়
হব আমি নীরবতা
চুপ ইশারায় তাঁরার সনে
বলবো তোমার কথা।
তুমি যদি আকাশ হও
হব আমি পাখি,
তোমার আকাশে উড়ে বেড়াবো
থাকলো কি আর বাকি?
No comments:
Post a Comment