দ্বিতীয় কবিতা
-----------------------
আমার সাথে প্রথম তুমি ,
আমি -
একঘেয়েমির ফাঁকে ,
তোমার ভিজে ঠোঁটের লাল ,
চুপ করে থাকা, নিঃশ্বাস,
তোমার স্নিগ্ধা খাজুরাহ -
আমি
চোরাপথের বাঁকে ।
আমার না ফুরানো পরকীয়া -
বেহুঁশের জলে চোখ রাঙিয়ে ,
ক্ষণিকা
তোমাকে খোঁজে ,
ঘুমের সকাল, আলসে দুপুর, আধশোয়া রাত
ক্ষণিকা
তোমাকে খোঁজে ,
আমার না শরীরী নিশীদ্ধ্যতা -
আমার পেয়ালা , আমার ধোঁয়া
আমার ডাইরিতে রাখা মনটা
ক্ষণিকা
তোমাকে খোঁজে ।
দীপঙ্কর চৌধুরী
১৩/১২/১৩
No comments:
Post a Comment