স্মৃতির পাতা হঠাৎ খুলে
হয়ত কোন মনের ভুলে
ডাকলে তুমি পিছন ফিরে
কেমন আছো?
কত বছর কত যে মাস
কত প্রহর কত অবকাশ
তোমায়ে ভেবে হয়েছি হতাশ
কেমন আছো?
কলেজ কেতে সেই সিনেমা
একটু চেনা কত অচেনা
আজ মনে হয় চেনা চেনা
কেমন আছো?
হলুদ শারী কাঁচের চুড়ি
পুজোর দিনে ঘোরাঘুরি
চোখের জলে দৃষ্টি ভারি
কেমন আছো?
ছুটির দিনে তোমার পাড়ায়ে
ডাকতে তুমি মৃদু ইশারায়ে
লেকের ধারে বিকেল বেলায়ে
কেমন আছো?
হঠাৎ সেদিন তোমার বিয়ে
বরযাত্রী বর কে নিয়ে
আমায়ে গেলে পাশ কাটিয়ে
কেমন আছো?
এতো বছরে আবার দেখা
সিঁথি তে আজ সিঁদুর রেখা
মুখে সুখের চিন্হ লেখা
কেমন আছো?
আমি আছি আমার মতো
একটু বড় অনেক ছোট
তোমায়ে দেখে বোকার মতো
কেমন আছো?
চুল গুলোতে পাক ধরেছে
চোখের দৃষ্টি বদলে গিয়েছে
বুকের জ্বালা বুকেই আছে
কেমন আছো?
এবার তবে এলাম আমি
মিষ্টি হেসে বলছ তুমি
তোমার চোখে কি অশনি
কেমন আছো?
দীপঙ্কর চৌধুরি
০৩/০৩/২০১৪
সন্ধ্যা ০৭.৩৩ টা
No comments:
Post a Comment