স্বপ্ন-বোনা চন্দ্রিমা রাতে
বালুকা বেলায় চন্দ্রমুখির খেলা;
প্রেমের অর্ঘ নিবেদনে
হৃদয় বিছিয়ে দিয়েছি জোছনা ভুলে।
শিউলি গাঁথা অনিন্দ স্বপ্ন বাসরে
ভালোবাসার লাল রঙ ঝরে অঝোরে,
অনুভুতির নিশ্চল আহবানে
ফিরে যায় অভিমানী অনুরাগ!
স্পর্শের আহ্লাদে আবেগের শয্যায়
প্রেমের তরঙ্গে ভাসে প্রতীক্ষিত
কামনার মধুর লজ্জা,
আপ্লুত হৃদয়ে বেজে উঠে
সুরের ঝঙ্কার...
© দীপঙ্কর চৌধুরী
৫/১১/২০১৩
বালুকা বেলায় চন্দ্রমুখির খেলা;
প্রেমের অর্ঘ নিবেদনে
হৃদয় বিছিয়ে দিয়েছি জোছনা ভুলে।
শিউলি গাঁথা অনিন্দ স্বপ্ন বাসরে
ভালোবাসার লাল রঙ ঝরে অঝোরে,
অনুভুতির নিশ্চল আহবানে
ফিরে যায় অভিমানী অনুরাগ!
স্পর্শের আহ্লাদে আবেগের শয্যায়
প্রেমের তরঙ্গে ভাসে প্রতীক্ষিত
কামনার মধুর লজ্জা,
আপ্লুত হৃদয়ে বেজে উঠে
সুরের ঝঙ্কার...
© দীপঙ্কর চৌধুরী
৫/১১/২০১৩
No comments:
Post a Comment