চলে এসেছি কিছু না বলে
ফিরে যাব না বলেই
কিছু তো বলার ছিল আমারও
দিলে কি সুযোগ ? পেলে না সময় !
মেঘ হয়ে ঢাকবো না তোমার আকাশ
নিঃশঙ্ক বয়ে যাক মধুর বেলা
যদি দেখো কখনও মেঘ--
তাও উড়ে যাবে নিমেষে
শুধু ফেলে যাবে শ্বাস
কিছু কি পারলাম বোঝাতে ?
বুঝে নিও ।
ফিরে যাব না বলেই
কিছু তো বলার ছিল আমারও
দিলে কি সুযোগ ? পেলে না সময় !
মেঘ হয়ে ঢাকবো না তোমার আকাশ
নিঃশঙ্ক বয়ে যাক মধুর বেলা
যদি দেখো কখনও মেঘ--
তাও উড়ে যাবে নিমেষে
শুধু ফেলে যাবে শ্বাস
কিছু কি পারলাম বোঝাতে ?
বুঝে নিও ।
No comments:
Post a Comment