Sunday, 10 November 2013

ছিন্ন দিনলিপি

কোনোদিন সকাল থেকেই খুশি হাওয়া 
সেইদিন চুপচাপ ফিরে চাওয়া । 

একদিন সকাল হলেই একা একা 
সারাদিন সকাল থেকেই পথ দেখা । 

এইদিন সকাল সকাল ছায়া ছায়া 
নেইদিন এমন যে নেই মায়া । 

আছে দিন এমন যে ঝরঝর 
আসে দিন কখন যে মধুকর । 

প্রতি দিন হয়ে যায় এলোমেলো 
মেলা দিন বুঝি না যে কি কি হলো। 

হয় দিন এমন যে আনমনা 
গেলে দিন শুরু হবে তারা গোনা । 

দিন যায় এমন করেই দিন যায় 
হবে দিন কখনও কি দরজায় ? 

দিনদিন সকাল বেলায় পাতা ঝরে 
রাতদিন রাতদিন মনে পড়ে ।

No comments:

Post a Comment