Saturday, 9 November 2013

কল্পক , নৃতি ও কবিতার কচকচানি

তুমি বেঁচে থাকো ,আমার ভিতর , 
সৃষ্টি নয় ,স্রস্টা হয়ে , , , 

হাজারো যন্ত্রণার অনুরণন এই কবিতা , , , 

সেদিন ও তুমি জলপট্টি হয়েছিলে , 
থার্মোমিটার এর পারদ রং এঁকে চলেছিল , 
তুমি সেই রং সযত্নে মুছে দিয়েছিলে , , , 

মড়া প্রজাপতির মত আমি লুটিয়ে পড়েছিলাম , 
সমস্ত লাবণ্য ধুয়ে গেছিলো । । । 

আমার কবিতারা আজ উল্টে পড়ে আছে , 
দাঁড়াবার শক্তি নেই , 
ছবিরা বিবশ ,রং তুলি অসুস্থ , 

চেয়েছিলাম , দিঘির জলে লাল চাঁদ একা খেলা করুক , 
দুপুরের রোদ একটু রং নিয়ে আসুক , 
সৃষ্টিরা হাসাহাসি করুক । 

আজ আমার উনুন নিভে যাচ্ছে , 
সপ্ন ছেঁড়া এই আমি তোমার সপ্ন দেখি , 
আর স্বপ্নেরা সপ্নের সপ্ন দেখে , 

ভাবছ ,পাগলামি? 
সৃষ্টিরা যখন মাথা দুলিয়ে বলে যায় আর ফিরবে না, 
এই পাগলামি শরীরে আঁকে বৃষ্টির শিহরন ... 

ভালোবাসার বিনিময় এতটা আঘাত না করলেই পারতে !

No comments:

Post a Comment