শৈশবের বন্ধু ছিলি।
অদেখায় কেটেছে বহু দিন।
কোন অদৃশ্য সুতোর টানে
মিলেছি দুজনে
আন্তর্জালের মায়ায়।
অবয়ব বদলে গেছে
সময়ের সারণি বেয়ে।
চেনার উপায় নেই তবু
মনের আদল রয়ে গেছে একই।
সুদূর প্রবাসে দৈবের বশে তুই।
স্বাধীনতা দিবসে স্কুলের পুনর্মিলনে
মন চায় একবার তোকে দেখি।
No comments:
Post a Comment