Friday, 15 November 2013

গুড বাই মাই লাভ


এবার বুঝি চলেই যাবে 

দুপায়ে তোমার অন্য গান 
ভালবাসার বাঁকে বাঁকে 
নানান স্বপ্নরা করছে স্নান ! 

এবার বুঝি চলেই যাবে 
অন্য কোনো চোখের দেশে ! 
তোমার জন্য অন্য ঠোঁট 
এবার বুঝি উঠবে হেসে ! 

নীল নীল চোখদুটো তাই 
অন্য দিকে চেয়ে থাকে 
কি বোর্ড ছুঁয়ে আঙুলগুলো 
অচিন কোনো গন্ধ মাখে ! 

যা উড়ে যা নতুন চোখে 
নে মেখে নে রোদ্দুর ! 
আমার চোখে মেঘ করেছে 
আমার চোখে সমুদ্দুর ! 


দীপঙ্কর চৌধুরী 
১৫/১১/২০১৩

No comments:

Post a Comment