কারোর হাসি হাল্কা,মধুর
কারোর হাসি অট্ট।
কারোর হাসি দেখলে পরেই
গা জ্বলে যায়, নাট্ট।
কারোর হাসি বড্ড ক্রুর
কারোর হাসি রুক্ষ।
কারোর হাসি এতই মেকি
অন্তরে হয় দুঃখ।
সহজ সরল হাসির স্রোতে
ভেসে যায় যেন চিত্ত।
সব ফেলে তাই হারিয়ে যেতে
লাগে কি আর নিমিত্ত?
কাষ্ঠ হাসি,ক্রুর হাসি আর
অন্য হাসির ভীড়ে
সরল হাসি মন মাতালো
তরণি ভিড়ল তীরে।
No comments:
Post a Comment