Wednesday, 6 November 2013

মাল

“যতো ঝক্কাস মালই হোক, এক চুটকিতে 
তুলে নিতে পারি—লাগাবি চ্যালেঞ্জ ?’’ 
এই বলে টেবিল বাজালো এক অচেনা যুবক ! 
মুগ্ধ হলাম আমি ; 

সত্যি শক্তিধর তুমি হে পুরুষ ! 
অনায়াসে তুলে ফেলতে পারো আস্ত চেয়ার, 
কিম্বা টেবিলও ! 
চৌধুরী বাগানে যে গোলাপ সদ্য ফুটেছে 
পাঁচিল টপকে তাকেও তুলতে পারো 
চোখের নিমেষে ! 

সত্যি শক্তিশালী তুমি হে যুবক – 
জেনে রেখো তবু- 
অনন্ত শেকড় নিয়ে ব্রক্ষ্মান্ডের চেয়েও 
ভারি প্রতিটি মানুষ ; 
তাকে তুমি তুলবে কি করে ? 

দীপঙ্কর চৌধুরী 
৩১/১০/২০১৩

No comments:

Post a Comment