Wednesday, 6 November 2013

কাব্যময় রাত




আমার দোরে নিত্য কড়া 

নাড়ছে তো রাত 
কিছু পাবার আশায় মেলে 
তার দুটি হাত। 

কাব্য হবে চাই কবিতা 
দেয় কলরব 
কবির কাছে এই মিনতি 
ঠেকছে আজব। 

আকাশ থেকে শব্দ এনে 
পদ্য বানাই 
জিদ চাপিলে অজাত যত 
পথ্য শানাই। 

প্রতিটি রাত বিদেয় হবে 
কাব্য নিয়েই 
অতিথি রাত মুগ্ধ ভুখা 
শিল্পগুণেই। 

কাব্য হবে কাব্য হবে 
রাতের প্রহর 
প্রেমের ধারা বইছে তবে 
কাঁপছে অধর। 

No comments:

Post a Comment