আজ থাক
কাজ নেই
বর্ষায় বেরিয়ে,
জল কাদা মাড়িয়ে।
চার দিকে
ডাকে ব্যাঙ
ঝিঁঝিঁ ডাকে দিনেতে,
সুখ নেই মনেতে।
ছাতা হাতে
ঘর বার
ফুরিয়েছে যে বাজার,
নেই কিছু রাঁধবার।
গিন্নীর গুঁতো
চলবে না ছুতো
পায়ে দিয়ে গামবুট ,
বাজারেই দিই ছুট
দীপঙ্কর চৌধুরী
২২/১০/২০১৩
No comments:
Post a Comment