অভাব তোমার বুকের ভেতর
অভাব আমারও হৃদয় মাঝে,
অভাব তোমার না পাওয়া আমাকে
অভাব আমারও খুব দেখা স্বপ্নে,
অভাব তোমার হাসিমাখা মুখের
অভাব আমারও কাছে চাওয়া বন্ধুত্বের,
অভাব তোমার প্রথম জীবনে
অভাব আমারও অতীত টানাপোড়নে,
অভাব তোমার মধুর ভালোবাসার
অভাব আমারও সামান্য আশার,
অভাব জমছিল দৈনন্দিন সুখে
অভাব থাকছিল বিবর্ণ জীবনে,
অভাব ছিল সেই মোম গলা সন্ধ্যাতেও
অভাব ছিল সেই স্পর্শ মুহূর্তেও,
অভাব ছিল তোমার কপট অভিমানে
অভাব আমারও উপলক্ষহীন ইচ্ছেপুরনে,
অভাব ছিলোনা শুধু পাশাপাশি থাকাতে
অভাব ছিলোনা অকারন ভালবাসাবাসিতে,
অভাব ছিলোনা দুজনের বদলে যাওয়ার ইচ্ছেতে
তাই দুজনের ঠিকানা হোল আজ ভিন্ন মেরুতে……।
দীপঙ্কর চৌধুরী
০৯/১১/২০১৩
অভাব আমারও হৃদয় মাঝে,
অভাব তোমার না পাওয়া আমাকে
অভাব আমারও খুব দেখা স্বপ্নে,
অভাব তোমার হাসিমাখা মুখের
অভাব আমারও কাছে চাওয়া বন্ধুত্বের,
অভাব তোমার প্রথম জীবনে
অভাব আমারও অতীত টানাপোড়নে,
অভাব তোমার মধুর ভালোবাসার
অভাব আমারও সামান্য আশার,
অভাব জমছিল দৈনন্দিন সুখে
অভাব থাকছিল বিবর্ণ জীবনে,
অভাব ছিল সেই মোম গলা সন্ধ্যাতেও
অভাব ছিল সেই স্পর্শ মুহূর্তেও,
অভাব ছিল তোমার কপট অভিমানে
অভাব আমারও উপলক্ষহীন ইচ্ছেপুরনে,
অভাব ছিলোনা শুধু পাশাপাশি থাকাতে
অভাব ছিলোনা অকারন ভালবাসাবাসিতে,
অভাব ছিলোনা দুজনের বদলে যাওয়ার ইচ্ছেতে
তাই দুজনের ঠিকানা হোল আজ ভিন্ন মেরুতে……।
দীপঙ্কর চৌধুরী
০৯/১১/২০১৩
No comments:
Post a Comment