তবু এখনও জোর চিৎকার,
তবু এখনও মোমবাতি মিছিল।
তবু এখনও থুতু আর ধিক্কার,
তবু এখনও ডানা ভাঙা গাংচিল ।।
তবু এখনও ঘরে ঘরে সন্ত্রাস,
তবু এখনও মেঘমল্লার ডিস্কো।
তবু এখনও ভুল পথে বাইপাস,
তবু এখনও সুগারলেস সেক্সি ।।
তবু এখনও ভাইবোন ফোঁটা,
তবু এখনও হাজার হাজার স্তুতি ।
তবু এখনও দুমুঠো ভাত জোটা,
তবু এখনও সারারাত ফুর্তি ।।
তবু এখনও টিকিট লাইনে ভিড়,
তবু এখনও শেয়ারের দর।
তবু এখনও অবিরাম পাগলামি,
তবু এখনও সচিনের অবসর ।।
তবু এখনও ডানামেলা প্রজাপতি,
তবু এখনও কবিতার খাতা।
তবু এখনও দুর্লভ সত্যি,
তবু এখনও তিলোত্তমা কলকাতা ।।
তবে এখনও ভোররাতে সিগারেট,
তবু এখনও রাতভোর আড্ডা।
তবু এখনও সূর্যমুখীর ক্ষেত,
তবু এখনও শর্টকাট ফান্ডা ।।
তবু এখনও জীবন চলছে,
তবু এখনও মলমের গন্ধ।
তবু এখনও হিমালয় গলছে,
তবু এখনও বাঘবন্দির সন্ধি ।।
তবু এখনও মাতালরা ফুটপাথে,
তবু এখনও টলমল ট্যাক্সি।
তবু এখনও আত্মারা ধারাপাতে,
তবু এখনও বস্তিতে খিস্তি ।।
তবু এখনও চুরমার, দিশেহারা,
তবু এখনও পরিপাটি, সাজানো।
তবু এখনও ঘিরে আছে স্বপ্নেরা,
ফুচকা আর টকজল তবু এখনও ।।
দীপঙ্কর চৌধুরী
০৭/১১/২০১৩
তবু এখনও মোমবাতি মিছিল।
তবু এখনও থুতু আর ধিক্কার,
তবু এখনও ডানা ভাঙা গাংচিল ।।
তবু এখনও ঘরে ঘরে সন্ত্রাস,
তবু এখনও মেঘমল্লার ডিস্কো।
তবু এখনও ভুল পথে বাইপাস,
তবু এখনও সুগারলেস সেক্সি ।।
তবু এখনও ভাইবোন ফোঁটা,
তবু এখনও হাজার হাজার স্তুতি ।
তবু এখনও দুমুঠো ভাত জোটা,
তবু এখনও সারারাত ফুর্তি ।।
তবু এখনও টিকিট লাইনে ভিড়,
তবু এখনও শেয়ারের দর।
তবু এখনও অবিরাম পাগলামি,
তবু এখনও সচিনের অবসর ।।
তবু এখনও ডানামেলা প্রজাপতি,
তবু এখনও কবিতার খাতা।
তবু এখনও দুর্লভ সত্যি,
তবু এখনও তিলোত্তমা কলকাতা ।।
তবে এখনও ভোররাতে সিগারেট,
তবু এখনও রাতভোর আড্ডা।
তবু এখনও সূর্যমুখীর ক্ষেত,
তবু এখনও শর্টকাট ফান্ডা ।।
তবু এখনও জীবন চলছে,
তবু এখনও মলমের গন্ধ।
তবু এখনও হিমালয় গলছে,
তবু এখনও বাঘবন্দির সন্ধি ।।
তবু এখনও মাতালরা ফুটপাথে,
তবু এখনও টলমল ট্যাক্সি।
তবু এখনও আত্মারা ধারাপাতে,
তবু এখনও বস্তিতে খিস্তি ।।
তবু এখনও চুরমার, দিশেহারা,
তবু এখনও পরিপাটি, সাজানো।
তবু এখনও ঘিরে আছে স্বপ্নেরা,
ফুচকা আর টকজল তবু এখনও ।।
দীপঙ্কর চৌধুরী
০৭/১১/২০১৩
No comments:
Post a Comment