প্রিতি ও প্রতি
by: Deepankar Choudhury (on: Nov 3, 2013)
Category: Poem Language: Bengalitags: dips |
বিকেলের পড়ন্ত বেলায়
এলো চুল পড়ে মুখে...
কিকরে বোঝো আমায়
অমন করে...
আমার লজ্জা
আনত মুখে...
বুঝে কি নেবে
অনেক না বলা কথা...
অনেক না বলা ব্যথা
অনেক অভিমান
থরে থরে জমেছে
বুকের মাঝে...
বুঝে কি নেবে
আমার ইচ্ছে-অনিচ্ছে...
আমার আমিকে
পড়ে কি নেবে তুমি...
সহজে নিয়েছ পড়ে
চোখের ভাষা...
হৃদয়...অঙ্গ...
সবটুকু পড়বে তো...
এলো চুল পড়ে মুখে...
কিকরে বোঝো আমায়
অমন করে...
আমার লজ্জা
আনত মুখে...
বুঝে কি নেবে
অনেক না বলা কথা...
অনেক না বলা ব্যথা
অনেক অভিমান
থরে থরে জমেছে
বুকের মাঝে...
বুঝে কি নেবে
আমার ইচ্ছে-অনিচ্ছে...
আমার আমিকে
পড়ে কি নেবে তুমি...
সহজে নিয়েছ পড়ে
চোখের ভাষা...
হৃদয়...অঙ্গ...
সবটুকু পড়বে তো...
No comments:
Post a Comment