Wednesday, 6 November 2013

ভালবাসা নামক সাগর









ভালবাসা নামক সাগর

by: Deepankar Choudhury (on: Nov 3, 2013)
Category: Poem   Language: Bengali
tags: dips


অজানা এক মোহ ছিল তোমার আমার মাঝে
সকাল সন্ধ্যা তোমার নামটি আমার হৃদয়ে বাজে,
ভালবাসা নামক সাগরটিকে চিনতাম আগে
কখনো দেখার শখ ও হয়নি, কে গো তুমি ?
আমায় ভাসিয়ে দিলে অজানা সেই সাগরে,

অথচ তোমায় ভেবে আবেগে ভেসেছি কতবার
আজ বাস্তবতা বুঝি, তবুও একটি প্রশ্ন থেকেই যায়,
প্রেম কি শুধুই আবেগ, এর কি কোন অস্তিত্ব নেই ?
শুধুই কি খেলা ঘর, যার একটি পুতুল আমি আর একটি তুমি ?
না হয় পুতুল ই, তবুও কেমন যেন টান তোমার প্রতি,

আমি তো কতোই দেখেছি মানুষ
যারা এই ভালবাসা কে পাগলামি বলে,
আমি তো এমনও দেখেছি পাগল
যারা ভালোবাসার মাঝে পাগলামিটাই খোঁজে,

আমি দেখি আমি শুনি, আমি নিজেকে সামলাই শতবার
তবু বারবার হারি, বারবার কাঁদি হোঁচট খাই বারবার
আমি সাগরের তালে কাঁদি, আমি ফুলের রঙে হাসি
তবু আমি বারবার বলি, আমি তোমাকেই ভালবাসি ।

দীপঙ্কর চৌধুরী
৪/১১/২০১৩

No comments:

Post a Comment