Wednesday, 6 November 2013

চায়ের পেয়ালা - Tea Cup




এতটা সহজ যদি হত চলে যাওয়া,তবে 

আসতাম না কাছে.কঠিন অনেক জানি, 
তবুও যেতেই হবে বলে বেড়িয়েছি পথে. 
যাবই যেহেতু,এক কাপ চা হবে?নিজ হাতে 
বানিয়ে কাপ এর তলায় পিরিচ,ঠিক এই ভাবে 
কড়া লিকার এর চা দাও শেষ বারের মত. 
অন্য কিছু নয়,এক কাপ চা মাত্র, 



শেষ কবে এই ভাবে চা পান করেছি? 
তোমার ঘরে আথিতেয়তার চূড়ান্ত হয়, 
চা চাইলেই সঙ্গে নানা উপাদেয় উপকরণ. 
সে সবের লোভেই কিনা কে জানে,আমি সপ্তাহে 
সাত দিন ই তোমার বাড়িতে নানা ছুতোয়. 
পড়শীরা ভ্রুকুটি করে আড়ালে আবডালে, 
কানাঘুষা শুনতে পাই.চা নাকি অন্য কিছু? 
অন্য কিছুই,পরে বুঝেছি. 



এখন কোন ঋতু?ভোর বেলায় পথ চলতে 
একরাশ শিউলি পায়ে মাড়িয়ে এসেছি. 
মানে হেমন্ত.তোমার প্রিয় ফুলের তালিকায় 
শিউলি আহে কিনা মনে নেই.ভোর বলেই 
চায়ের নেশায় আচ্ছন্ন.এক কাপ চা হবে? 
শেষ বারের মত?নিশ্চয়তা পেলে ফিরতে পারি. 



দীপঙ্কর চৌধুরী 
২/১১/২০১৩

No comments:

Post a Comment