Sunday, 10 November 2013

নাম লেখালাম কবিতে



সুখের পাখি 
খুলে আঁখি 
মেললো ডানা আকাশে, 
ফুলের সুবাস 
করলো প্রকাশ 
মুগ্ধ মাতাল বাতাসে| 

পুর্ণিমা চাঁদ 
ছাড়লো অবাধ 
জোত্স্না মনের গগনে, 
মেঘ আবরণ 
দিয়ে ভীষণ 
আঁধার ঘেরা লগনে| 

তপ্ত বুকে 
শ্রাবন সুখে 
পড়লো বৃষ্টি ঝড়িয়ে, 
অন্তে দুখের, 
শান্তি সুখের 
ছন্দ সুরে গড়িয়ে| 

তোমার প্রেমেই 
বদল যে এই 
আসলো এমন সবিতে, 
তাইত প্রিয়া 
তোমায় নিয়া 
নাম লেখালাম কবিতে| 

দীপঙ্কর চৌধুরী 
১০/১১/১৩

No comments:

Post a Comment