Tuesday, 10 December 2013

জানতাম তুমি আসবে



জানতাম, 
আমি জানতাম তুমি আসবে, 
আসবে তুমি আমার ডাকে 
আসবে তুমি হঠাৎ ভাবে 
সময়ের কোন ঘূর্ণি বাঁকে। 

জানতাম, 
আমি জানতাম তুমি আসবে, 
আসবে দুঃখটাকে সরিয়ে দিতে 
আমায় আপন করে নিতে 
আমার পাশে বসে তুমি 
জানতাম একটু খানি হাসবে। 
আমি জানতাম তুমি আসবে। 

জানতাম, 
আমি জানতাম তুমি সাড়া দিবে, 
আমার ক্ষীণ কণ্ঠের ডাকে 
সাড়া দিবে কোন সোনালি দিনে 
শত বাঁধা প্রতিকুলতার ফাঁকে। 
আসবে মায়াবি মায়া নিয়ে 
মায়ার মাঝে আমায় জড়াবে 
আমি জানতাম তুমি আসবে। 

জানতাম, 
আমি জানতাম তুমি আসবে, 
জানতাম উদার ঐ মনটা নিয়ে 
শুধু আমার পাশে বসবে। 
কঠোর কোমল চোখের তারায় 
জানতাম, আমায় কিছু বলবে 
অচেনা এক চেনা সুরে 
হয়ত কিছু চাইবে। 

জানতাম, 
আমি জানতাম তুমি আসবে 
কুলহীন অকুল দরিয়ার এ মাঝিকে 
জানতাম তুমিই ডাঙায় এনে তুলবে। 
তাইতো বলছি 
জানতাম তুমি আসবে......

No comments:

Post a Comment