Saturday, 14 December 2013

কষ্টের কবি



যত দিন পাশে থাকবে আমার ভাল বেসে 
ভালবাসি বলে হৃদয়ের টানে 
তত দিন আমি শুধু তোমার জন্যে 
ভালবাসার কবি হব। 

সুখ যত দিন দিয়ে যাবে 
শত সুখের জোয়ারে ভাসিয়ে হৃদয় 
ছন্দ ছড়িয়ে দেব সুখের কবিতায়। 
রাঙ্গাবে হৃদয় যত স্বপ্ন ছোয়ায় 
আমি রং দিয়ে যাব ভালবাসায়। 

ভুল বুঝে দূরে চলে যাও অভিমানে, 
কষ্টে ভাসিয়ে দাও হৃদয় আমার, 
তখন আমি হয়ে যাব কষ্টের কবি 

প্রচন্ড নিষ্ঠুরতায় 
ঝরাব ভালবাসার বুক চীড়ে 
লাল টকটকে অসহ্য কষ্ট হাজার।

No comments:

Post a Comment