Saturday, 14 December 2013

মিতা



জাননা তুমি হে আমার সাথী 
কত আপন তুমি 
থাকতে চেয়েছি তোমার পাশে 
এখনও চাই আমি। 

ভাবনি তুমি, তোমার জন্য 
কি করেছি আমি 
কোথায় বসিয়েছি তোমায় শুধু 
জানে অন্তর্যামী। 

দেখেছি কোন চক্ষু দিয়ে 
দেখনি তুমি তা 
তোমায় রেখেছি ভাইয়ের পাশে 
হতে তোমার মিতা। 

দেখতে তোমার দুঃখ ব্যাথা, 
জানতে তোমার সকল কথা 
বসিয়েছি তোমায় ঐখানেতে 
বোনের মত থাকবে সেথা। 

তারপর বলব তোমায় 
পূর্ণ কর প্রতিজ্ঞা তোমার দেয়া 
যেহেতু তুমি আমার মিতা। 
হ্যাঁ, তুমি আমার মিতা ! 

দীপঙ্কর চৌধুরী 
০৭/১২/২০১৩

No comments:

Post a Comment