সমতল ত্বকের আচ্ছাদন
যেখানটায় বন্ধুর ছিল
স্বর্গীয় সুগন্ধির তীব্র স্বাদ
উন্মাদ করেছিলো যেখানটায়;
সেখানে পাপাচারী দর্শনের
মৃত্যু ঘটেছিল পবিত্রতায় ।
যে চারটি পা এক হয়েছিল গরম ঔরসে
যখন সোহাগে লাল হয়েছিল দুই কলেবর,
কৌতূহলে আমিও হেসেছিলাম তখন
পহেলা নারীর সন্তুষ্টিতে ।
যে পহেলা নারী আকম্পন তুলেছিল
দেহ-যষ্টির প্রতিটি প্রাচীরে
যে উত্থানে পতন ঘটেছে পারিজাত সুখের,
যে বুঝিয়েছে এসব শিহরণই ভালোবাসা ;
সে পহেলা নারী আমি এখনো ভালোবাসি ।
শতক অবোলার দেহজ ঘ্রাণে, সেই
পহেলা নারী আজও কৌতূহলের প্রতিবিধান ।
No comments:
Post a Comment