কবিতা কি শুধু
তুমি ভুলে যাও
আমি মনে রাখি ?
কবিতা শুধুই
তুমি দূরে থাকো,
আমি একা থাকি ?
কবিতা কি নয়
স্বপন-বপন ?
কবিতা কি শুধু
বিরহ যাপন ?
কবিতা আমার
বুকের গোপন
কেয়াফুল,
ছন্দের পথ
পাড়ি দিতে দিতে
দিকভুল !
উত্তর
---------------------
কবিতা আমার
আমি কবিতার
কবিতা সবুজ ছায়া
কবিতা আমার
কলমের মায়া।
কবিতা আশা
কবিতা ভাষা
কবিতা ইচ্ছা
কবিতা কিচ্ছা
কবিতা হুংকার
কবিতা বীণার ঝংকার।
কবিতা আশ্রয়
কবিতা পস্রয়
কবিতা পাখির গান
কবিতা সুরের তান।
কবিতা শুভদৃষ্টি
কবিতা অনাসৃষ্টি,
কবিতা রাগ
কবিতা অনুরাগ
কবিতা ছন্দ
কবিতা রুপ-রস-গন্ধ।
কবিতা কল্প
কবিতা গল্প
কবিতা আমার
কবিতা তোমার
কবিতা সবার
কবিতা নয় হারাবার
কবিতা কবির ভাষা
কবিতা অতুষ্ট মনের মিষ্ট বন্ধু,
পূর্ণ করতে তোমার আশা......।।
No comments:
Post a Comment