ঘুমালাম, রাত্রি তখন এগার টা
মৃদু মৃদু ডাকছে মা, কেন রাত্রি তিন টা
এই খোকা ওঠ না বাবা,
শুরু হয়েছে দিনটা।
আধ-ঘুমো শরীরটা আমার
আধ-বোজা দুটি চোখে,
একটু খানি বিরক্তি নিয়ে
তাকালাম মায়ের দিকে।
উঠরে বাবা, বেলা তো যায়
তোর কি নাই সেদিকে মন,
মোষের মতো ঘুমুচ্ছিস এখনো
দিন পেড়িয়ে যায় ক্ষণ।
রাত তিনটের ভূত গেল ভেগে
ঘুমের কালে হয়ত দ্রুত চলে সময়ের হাল,
চোখ মেলে তাকিয়ে দেখি, আবারো
একটি শুভ সকাল।
No comments:
Post a Comment