তুমি বন্ধু হয়ে পাশে আছো
সুপ্ত মনে সঞ্চার করছ দীপ্ত এক আশা
সেই আশার ভেলায় ভেসে ভেসে
মন যে চায়, তোমার একটু ভালবাসা।
হ্যাঁ, আমি বুঝলাম এতদিনে
নেই পার্থক্য বন্ধুত্ব আর ভালবাসায়
বন্ধুত্ব হল ভালবাসি যাকে তার অস্তিত্ব
আর ভালবাসা বন্ধুত্বের অনুভুতিতে হায়।
বন্ধু তোমারি দেয়া কিছু সুখ, কিছু ছলনা
আর আমার কিছু কল্পনাতে আজ জানলাম
ভালবাসা হল এক অনুভূতি
বন্ধুত্বই হল তার নাম।
No comments:
Post a Comment