ও নন্দিনী ! তুই কোথায় গেলি ? আয়রে ফিরে ঘরে !
যাসনে ও তুই বাইরে মেয়ে,মরতে চাস বেঘোরে ?
নন্দিনী !শোন বলি তোকে,চারদেওয়ালের
বারআঙিনায় সাবধানে পা ফেলিস ! আগুপিছু
অনেক ভেবে স্বপ্ন দেখার পাখনাজোড়া মেলিস !
নন্দিনীরে ! রাখিস মনে, সাবধানে বাস ভালো,
বন্ধ ঘরের দরজার ওপার,আঁধারমোড়া যক্ষপুরীর
পাষাণশীতল কালো !
রঞ্জন নেই এই দুনিয়ায় ,রাখিস সেটা মনে,
আছে শুধু নখের আঁচড়, তীক্ষ্ণ ভেদী হাঁচড়পাঁচড়,
যেমন থাকে বনে !
নন্দিনী তুই ঘরের কোণেই থাক ! রঞ্জন নেই এই
দুনিয়ায়, দোহাই ! মনে রাখ ।।
No comments:
Post a Comment