Saturday, 14 December 2013

আমি তাদের পিতা



দূর থেকে ভেবে যাব 
তাদের জন্মদাতা আমি হে, 
ভাল যে বেসে যাব তাদের 
তবু জানবে না আমি কে? 

অচেনার মাঝ থেকে সবসময় 
তাদের চেনাব নতুন দ্বার, 
শক্ত সবল হয়ে গড়ে উঠতে 
মানে না যেন হার। 

আঁধারের মাঝ থেকে ছুটে এসে 
নিয়ে যাব আঁধার সরিয়ে, 
আঁধাররে মাঝে পথ ভুলে 
যাবে না তারা হারিয়ে। 

কুয়াশা থেকে বেরিয়ে এসে 
আশা ছড়াব চোখেমুখে, 
এগিয়ে যাবে তারা মিলে 
সেই আশার পথটি দেখে। 

বিন্দুর মাঝ থেকে বের হয়ে 
দেখাব নতুন সিন্ধু, 
দূরে থেকেও পাশে রব 
যখন রবে না তাদের বন্ধু। 

বন্দি থেকে মুক্ত করব 
শক্ত করব তাদের শক্তিকে, 
তবুও থাকব দূরে তাদের 
জানবেনা আমি তাদের কে? 

জানবে শুধু এক জনেতে 
যে তাদের সকলের মাতা, 
জানবে একটি স্মৃতি থেকে 
যেদিন থেকে হয়েছি তাদের পিতা। 
মনে পড়বে ক্ষণে ক্ষণে তখন 
সে সোনালী দিনটির কথা। 
নেই কোন প্রমাণ, 
নেই তাদের মায়ের দস্তখত করা খাতা; 
তবু বলে যাব আমি 
ছিলাম, আছি, থাকব তাদের পিতা।

No comments:

Post a Comment