Saturday, 14 December 2013

Sunday






























আজ রবিবার তাই 

আজ সারা সকাল রবিবার, 
আজ সারা দুপুর. রবিবার, 
আজ সারা সন্ধ্যে রবিবার, 
আজ সারা রাত্রি রবিবার, 
আজ সারা বেলা সারা দিন সারা রাত. শুধুই. রবিবার, 
আজ সারা জীবন আমার রবিবার|| 

রবিবার তাই ব্যস্ততা নেই, 
রবিবার তাই. সব বন্ধ এখানে, 
রবিবার তাই স্তব্ধ সব, 
রবিবার তাই. আজ আমিও নেই! 
সারা জীবন আজ আমার রবিবার, 
আর কোনই সারা শব্দ নেই.... 

আজ শরীর নেই, আজ ডাক্তার নেই, 
আজ সব রোগীরই রবিবার, 
তাদেরও আজ সারা জীবন রবিবার এখানে, 
ঠিক আমারই মতো!! 

দীপঙ্কর চৌধুরী 
৮/১২/২০১৩

No comments:

Post a Comment