Saturday, 7 December 2013

মত্ত বাসনা



খুব উঁচু উঁচু স্বপ্ন দেখাতেন মা বাবাকে 
অশক্ত বাবা পাহাড় সমান স্বপ্নের চুড়ায় 
শুধুই উঠতে চাইতেন 
কাহাতক সমতল রক্তাক্ত হয় । 

এই ভেবে বাবা উঠছেন তো উঠছেন 
পিছন ঠ্যালা মা কখন সরে গেছেন 
ভেবেছেন বুঝি বাবা মুঠো ভরে সত্য নামালেন বুঝি । 

হঠাৎ ভূ-পতিত বাবা দেখলেন সব শুনশান 
কাতরাতে কাতরাতে যখন ঘরে ফিরলেন 
দেখলেন ঘরের এক কোণে তাকে পোড়াবার আগুন জ্বলছে ! 

শুভাঙ্গীর কথা

No comments:

Post a Comment